ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

পাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা, চিকিৎসা ব্যয়ে শিক্ষার্থীদের ভোগান্তি

পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৬ এএম
ছবি: আরটিভি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য নেই কোনো স্বাস্থ্যবিমা সুবিধা। ফলে অসুস্থতা, দুর্ঘটনা কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসা ব্যয়ের বড় অংশই তাদের নিজেদেরকেই বহন করতে হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থী পড়তে হচ্ছে চরম আর্থিক চাপে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুরুতর অসুস্থতা কিংবা দুর্ঘটনায় চিকিৎসার জন্য অনেক সময় বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাস্থ্যবিমা ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের পরিবার ও ব্যক্তিগত অর্থের ওপর নির্ভর করতে হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাকেন্দ্র থাকলেও সেখানে সব ধরনের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই। ফলে জটিল কোনো শারীরিক সমস্যায় পড়লে তাদের যেতে হয় পাবনা সদর হাসপাতাল বা বেসরকারি কিংবা ঢাকা-রাজশাহীসহ আশপাশের বিভিন্ন হাসপাতালগুলোতে। এতে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি যাতায়াত ও অন্যান্য খরচও বাড়ে।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্তঃবিভাগ ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টগুলোতে মারাত্মক ইনজুরিজনিত কারণে চিকিৎসার জন্য মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয়। ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে যোগাযোগ করে টাকার ব্যবস্থা হলে প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়াজনিত কারণে টাকা পেতে দীর্ঘসময় লেগে যায়। এতে আর্থিক সংকটে তাদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে একসাথে মোটা অঙ্কের টাকার প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি স্বাস্থ্যবিমা বা চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকত, তাহলে শিক্ষার্থীদের পরিবারের ওপর চাপ কিছুটা কমত।

আরেক শিক্ষার্থী বলেন, অনেক শিক্ষার্থীই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের। বড় ধরনের দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে চিকিৎসার খরচ বহন করা তাদের পরিবারের জন্য কঠিন হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের উচিত শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবিমা চালু করা।

খোঁজ নিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমার ব্যবস্থা আছে। তবে, পাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে নির্দিষ্ট হাসপাতালের সঙ্গে চুক্তি থাকলেও স্বাস্থ্যবিমার আওতায় চিকিৎসা ব্যয়ের সুবিধা চালু করা যেতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদুল হক বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিমা কার্যকর ও কল্যাণকর হলে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এর ইতিবাচক ফলাফল পরিলক্ষিত হলে, আমাদের বিশ্ববিদ্যালয়েও তা চালুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে আ.লীগ সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি
এ সময় ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ছাত্রলীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’— এরকম বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের একাংশকে।
জবিতে আ.লীগ সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি
নাবিক হওয়ার সুযোগ: দেশের ১০ মেরিন একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
সমুদ্রের নীল জলরাশির বুকে ভেসে বেড়ানো আর বিশ্বজুড়ে ভ্রমণের রোমাঞ্চকর স্বপ্ন যারা দেখেন, তাদের জন্য মেরিন পেশা এক অনন্য সুযোগ। দেশের সরকারি ও বেসরকারি মেরিন একাডেমিগুলো সেই স্বপ্ন পূরণের প্রধান সোপান, যেখানে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা হয়।
নাবিক হওয়ার সুযোগ: দেশের ১০ মেরিন একাডেমিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ নীতিমালা-২০২৬’ করতে যাচ্ছে সরকার। এজন্য একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। এ খসড়া চূড়ান্ত করতে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা আজ
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক দক্ষতা যাচাই পরীক্ষা এইচএসকে কেন্দ্র। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চীনা ভাষা সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটকে এ পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
কোনো সুপারভাইজারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বদরুন্নেসা ক্যাম্পাসের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফিফা বুশরা।
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
আরও পড়ুন
গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই: শিবির নেতা ফরহাদ 
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা  
আগুন লেগে থমকে গেছে বিদ্যুৎ উৎপাদন, বছর পেরোলেও হয়নি সমাধান
সড়ক দুর্ঘটনায় আহত পাবিপ্রবি শিক্ষার্থী, সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি