ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগে সিএমএ সেমিনার, আইসিএমএবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৮ এএম
মাভাবিপ্রবি হিসাববিজ্ঞান বিভাগে পেশাগত সিএমএ সেমিনার অনুষ্ঠিত এবং আইসিএমএবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর। ছবি: আরটিভি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে ‘Professional CMA Qualification: An Exciting Success Route’ শীর্ষক সেমিনার ও সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পেশাগত সংস্থা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (ICMAB)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের গুরুত্ব ক্রমেই বাড়ছে। আধুনিক শিল্পপ্রতিষ্ঠানে ব্যয় নিয়ন্ত্রণ, আর্থিক পরিকল্পনা ও সঠিক সিদ্ধান্ত গ্রহণে সিএমএ পেশাজীবীদের ভূমিকা অপরিসীম। তিনি জানান, আইসিএমএবির ২১টি কোর্সের মধ্যে মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগের পাঠ্যক্রমের সঙ্গে ৬টি কোর্সের সরাসরি মিল রয়েছে। ফলে শিক্ষার্থীরা নির্দিষ্ট প্রক্রিয়ায় এ কোর্সগুলোতে কোর্স ওয়েভার বা ছাড় পাওয়ার সুযোগ পাবেন, যা তাদের পেশাগত সিএমএ (CMA) ডিগ্রি অর্জনকে দ্রুত ও সহজ করবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিসুর রহমান বলেন, কেবল একাডেমিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন করতে হবে। আইসিএমএবির পেশাগত শিক্ষা শিক্ষার্থীদের ব্যয় বিশ্লেষণ, বাজেট ব্যবস্থাপনা ও কৌশলগত আর্থিক সিদ্ধান্ত গ্রহণে আন্তর্জাতিক মানে গড়ে তোলে।

সম্মানিত অতিথি আইসিএমএবির সহসভাপতি এস. এম. জহির উদ্দিন হায়দার (এফসিএমএ) দেশে ও বিদেশে সিএমএ পেশার ব্যাপক চাহিদা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে আমেরিকা, কানাডা, ভারত, জাপান ও জার্মানির মতো বিশ্বঅর্থনীতির শীর্ষ দেশগুলোতে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের উচ্চ চাহিদা ও মর্যাদাপূর্ণ ক্যারিয়ারের বিষয় উপস্থাপন করে তিনি শিক্ষার্থীদের সময়ের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পরবর্তীতে রিসোর্স পারসন হিসেবে আইসিএমএবির একাডেমিক অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ (এফসিএমএ) সিএমএ অর্জনের ধাপ, বিশেষ ছাড় ও কর্মক্ষেত্রে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল ইসলাম এবং সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক তন্ময় বিশ্বাস। সভাপতির বক্তব্যে ড. নাজমুল ইসলাম আশা প্রকাশ করেন, এই যৌথ সহযোগিতা একাডেমিয়া ও ইন্ডাস্ট্রিকে এক সুতোয় গাঁথবে এবং মাভাবিপ্রবির শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে সফল ক্যারিয়ার গঠনে বড় ভূমিকা রাখবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭ শুরু হয়েছে।
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ র‍্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
নবান্ন উৎসব, পিঠার পসরা ও গ্রামীণ ঐতিহ্যে মাতলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
শীতের আগমনী বার্তার সঙ্গে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নতুন ধানের চাল দিয়ে তৈরি হচ্ছে শীতের নানা রকম পিঠাপুলি। গ্রামবাংলার সেই চিরায়ত ঐতিহ্য ও উৎসবের আমেজকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের।
নবান্ন উৎসব, পিঠার পসরা ও গ্রামীণ ঐতিহ্যে মাতলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে দুপুরের খাবার খেতে গিয়ে শিমের তরকারিতে লার্ভা পান মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী।
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ ডিসিইউর সাত কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা।
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
আরও পড়ুন
মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই