
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সদ্য প্রয়াত তরিকুল ইসলাম সৈকতের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে সংশ্লিষ্ট বিভাগের আয়োজনে মীর মোশাররফ হোসেন ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি তন্ময় সাহা জয়, সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল হোসেন, প্রভাষক মো. জাকির হোসেন ও প্রভাষক রুকাইয়া আখতার সহ মরহুম তরিকুল ইসলাম সৈকতের পরিবারের সদস্যরা। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ উদ্দিন খান।
দোয়া মাহফিল পূর্ব আলোচনায় মরহুম তরিকুল ইসলামের সঙ্গে কাটানো স্মৃতির কথা তুলে ধরে আবেগঘন বক্তব্য রাখেন তার সহপাঠী ও অনুজ শিক্ষার্থীরা।
সমাপনী বক্তব্যে বিভাগের চেয়ারম্যান তন্ময় সাহা জয় বলেন, তরিকুল ক্লাসে হয়তো প্রতিদিন দেরি করে আসত, কিন্তু সে দুনিয়া থেকে আমাদের অনেক আগে বিদায় নিয়েছে। নিয়মিত ক্লাস না করলেও ক্লাস পারফরম্যান্স বাকিদের থেকে ভালো ছিলো ছিল। অত্যন্ত ভালো, ভদ্র, নম্র একজন শিক্ষার্থী হিসেবে পেয়েছি তাঁকে। তবে অসুস্থতার পাশাপাশি পারিবারিক দায়িত্ব থাকায় কিছুটা চাপে থাকতো। তার জন্য দোয়া করি, সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থানে জায়গা দেয়।
আরটিভি/ এসকেডি


