ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জিয়া পরিষদ। ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশবাসী, সরকার, বাহিনী ও সাধারণ জনগণকে শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জিয়া পরিষদ। একই সঙ্গে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহে অংশগ্রহণকারী সিপাহি ও সাধারণ জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৭ নভেম্বর) প্রথম প্রহরে এক যৌথ বিবৃতিতে এসব কথা জানান জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর তাৎপর্যপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার সম্মিলিত অভ্যুত্থান দেশের তৎকালীন রাজনৈতিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে নতুন অধ্যায়ের সূচনা করে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় সেদিনের সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তারা আরও বলেন, ১৫ আগস্ট-পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের একপর্যায়ে একদল বিভ্রান্ত ও বিপথগামী সেনাসদস্য তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে বন্দি করেন। ৭ নভেম্বর সিপাহি-জনতা তাকে বন্দিদশা থেকে মুক্ত করেন। তাদের মতে, এ ঘটনার মধ্য দিয়ে পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন গতিপথ তৈরি হয়।

বিবৃতিতে বলা হয়, জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র, শৃঙ্খলাপূর্ণ সেনাবাহিনী, জাতীয়তাবাদ এবং স্বাধীন পররাষ্ট্রনীতির ধারণা নতুনভাবে বিকশিত হয়। পাঁচ বছরের শাসনামলে জাতীয় ঐক্য ও সহাবস্থানের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি আত্মনির্ভরশীল অর্থনীতি ও জাতীয় সার্বভৌমত্বের বিষয়গুলো গুরুত্ব পায়।

নেতৃবৃন্দ বলেন, ৭ নভেম্বরের চেতনা ফিরে এসেছে নব্বইয়ের গণ-অভ্যুত্থান, চব্বিশের আগস্ট এবং বারবার গণমানুষের সম্মিলিত আন্দোলনে। তাদের ভাষ্য, দীর্ঘদিন দিবসটির ঐতিহাসিক গুরুত্ব আড়াল করার চেষ্টা করা হলেও বর্তমানে এটি পুনরায় জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে।

শেষে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহে অবদান রাখা সিপাহি ও সাধারণ জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের নেতৃবৃন্দ।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-আদর্শে ইবিকে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেই মূল লক্ষ্য ও আদর্শে বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান।
শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-আদর্শে ইবিকে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানা কর্মসূচি
শুক্রবার (৬ নভেম্বর) ঢাবির জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মসূচির কথা জানানো হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাবিতে নানা কর্মসূচি
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে
১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬ প্রতিযোগিতায় রাজশাহী পর্বে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষার্থী।
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের অধীন টেক্সাস ওয়াটার রিসোর্সেস ইনস্টিটিউটের (টিডব্লিউআরআই) পরিচালিত ‘মিলস এনডাওমেন্ট গ্রান্ট’ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষক মিফতাহুল মবিন চৌধুরী শাব্দিক। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের জন্য নির্বাচিত ছয়জন গ্র্যাজুয়েট শিক্ষার্থীর মধ্যে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। পানি সম্পদ বিষয়ক গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ অনুদান দেওয়া হয়েছে।
বিশ্বখ্যাত টেক্সাস এ অ্যান্ড এম এর গবেষণা অনুদান পেলেন রুয়েট শিক্ষক মিফতাহুল মবিন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর দিনাজপুর অঞ্চলের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থীরা।
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী
আরও পড়ুন
ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ৭ নভেম্বর: ববি হাজ্জাজ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী
শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য-আদর্শে ইবিকে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য
গ্রাম পুলিশের মহাসমাবেশে প্রধানমন্ত্রী