ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মাভাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
ছবি : আরটিভি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সঙ্গে এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের সভাকক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (এআইটি) প্রেসিডেন্ট অধ্যাপক Pai-Chi Li সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, গবেষণা সেলের পরিচালকসহ অন্যান্যরা AIT Extension-এর নির্বাহী পরিচালক Mr. Voravate Chonlasin এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার Mr. SK. Shahin Hossain, উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের আওতায় মাভাবিপ্রবির শিক্ষকদের জন্য পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, বৃত্তি ও ফেলোশিপ, যৌথ তত্ত্বাবধানে গবেষণা এবং যৌথ প্রকাশনার উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যৌথ ব্যাচেলর-মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম, শিক্ষার্থী বিনিময় এবং ক্রেডিট ট্রান্সফার ব্যবস্থার সুযোগ থাকবে।

এছাড়া, উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি যৌথ গবেষণা কেন্দ্র (Joint Research Centre) প্রতিষ্ঠার সম্ভাবনা রয়েছে যার মাধ্যমে যৌথ গবেষণা, আন্তর্জাতিক গবেষণা অনুদান আহরণ, আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের সুযোগ তৈরি হবে।

বিশেষ গুরুত্ব দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence), রোবোটিক্স, ইন্টারনেট অব থিংস (IoT), সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির মতো সম্ভাবনাময় গবেষণা ক্ষেত্রে।

সমঝোতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ‍্যা ইন্টারন‍্যাশনাল এফেয়ার্স এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম (শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক) ও এআইটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরিচালক ড. সুমনা শ্রেষ্ঠা কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (AIT) এশিয়ার একটি আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সঙ্গে মাভাবিপ্রবির এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষা-গবেষণা নেটওয়ার্কে সম্পৃক্ততা আরও জোরদার হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
খুনি শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে গত দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এইচ এম আবু জাফর এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি হয়ে সূর্যসেন হল, মহসিন হল, ভিসি চত্বর, টিএসসি  হয়ে শাহবাগ গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনার বিচার দাবি করা হয় এবং ফাসির রায় কার্যকর করা দাবি তোলা হয়। আপা আপা করিস না, তোদের আপা আসবে না; ফাসি ফাসি ফাসি চাই ,খুনি হাসিনার ফাসি চাই; ফ্যাসিবাদের ঠিকানা , এই বাংলায় হবেনা; ভারত যদি বন্ধু হও ,হাসিনারে ফেরত দাও। এসময় ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর বলেন খুনি হাসিনা বিগত ২৬ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন নীপিড়নের স্টিম রোলার চালায়।জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। বন্দী বিনিময় চুক্তির আওতায় অবিলম্বে হাসিনাকে ফেরত এনে ফাসির দণ্ড কার্যকর করতে হবে। তিনি আরও বলেন ক্যাম্পাসে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণে সহযোগী হিসাবে কাজ করছে গুপ্ত শিবির। ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে না থেকে নীলক্ষেতের ভিপি সাদিক কাইউম বউয়ের সাথে রান্না করছে।আরেক ছাত্রশক্তির নেতা রিসোর্টে গিয়ে ধরা খেয়েছে। শিবির ছাত্রলীগের সাথে তাদের অতীতের দায়বদ্ধতা থেকে এসব বোমাবাজিতে সহায়তা করছে। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাইদুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, ঢাকা কলেজের যুগ্ম আহবায়ক ইজাবুল মল্লিক, শাকিতুল ইসলাম, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন নিলয়, জসিম উদ্দিন, রাসেল খান রাহাত, তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি খাইরুল কবির মিঠু, যুগ্ম সম্পাদক সোহাগ,সাগর সহ কয়েকশ নেতাকর্মী।  আরটিভি/এসআর
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাংশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য সাখাওয়াত হোসেন জিকুর উদ্যোগে আয়োজিত মিছিলটি বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এ সময় সাখাওয়াত হোসেন জিকু বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। তাদের ধর্মঘটের নামে কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই। ধর্মঘটের আড়ালে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এসব কর্মসূচি প্রতিহত করা হবে। আরটিভি/এসএস
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট শেষে স্লেজিং করাকে কেন্দ্র করে কৃষি অনুষদ ও ভেটেরিনারি এন্ড এ্যানিমেল সায়েন্স অনুষদের (ডিভিএম) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
বেরোবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপন
তিন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ এবং ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে-২০২৬ উদযাপন করা হয়েছে। 
বেরোবিতে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে উদযাপন
যবিপ্রবিতে আন্তজার্তিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ পালিত হয়েছে। অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
যবিপ্রবিতে আন্তজার্তিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন
আরও পড়ুন
মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই
মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগে সিএমএ সেমিনার, আইসিএমএবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে জব ফেয়ার