ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
জকসু ভিপি মো. রিয়াজুল ইসলাম। ছবি: সংগৃহীত

চীন সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক যুব নেতৃত্ববিষয়ক কর্মসূচিতে অংশ নিতে ১০ দিনের সফরে দেশটিতে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।

বুধবার (১১ নভেম্বর) রাতে চীনের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। আগামী ১২ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চীনের বেইজিং ও হেইনান শহরে অনুষ্ঠিত হবে ‘Youth Leadership Program on Building a Community with a Shared Future Among Neighboring Countries 2026’ শীর্ষক এ কর্মসূচি।

চীন সরকারের সম্পূর্ণ অর্থায়নে আয়োজিত এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে দেশটির উচ্চশিক্ষা প্রতিষ্ঠান China Foreign Affairs University। এতে বিভিন্ন দেশের তরুণ নেতৃত্বের প্রতিনিধিরা অংশ নেবেন।

কর্মসূচিতে তরুণ নেতৃত্বের বিকাশ, আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে আলোচনা ও বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।

সফর নিয়ে মো. রিয়াজুল ইসলাম বলেন, চীন সরকারের আমন্ত্রণে এ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা তার জন্য সম্মানের। এতে বিভিন্ন দেশের তরুণ নেতাদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে নতুন ধারণা অর্জনের সুযোগ তৈরি হবে। সফর থেকে পাওয়া অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের তরুণ সমাজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জাতির ক্রান্তিকালে সবসময় দেশকে উদ্ধার করেছে জিয়া পরিবার’
‘জাতির ক্রান্তিকালে সবসময় দেশকে উদ্ধার করেছে জিয়া পরিবার’ বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
‘জাতির ক্রান্তিকালে সবসময় দেশকে উদ্ধার করেছে জিয়া পরিবার’
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর বিষয়ে জানালেন বিভাগীয় প্রধানরা
উপাচার্য পুনর্বহালের দাবিতে আন্দোলনের কারণে টানা ৩৬ দিনের অচলাবস্থার পর স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষা কার্যক্রম।
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর বিষয়ে জানালেন বিভাগীয় প্রধানরা
ককটেল বিস্ফোরণ, প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাবির এক কর্মচারী বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ককটেল বিস্ফোরণ, প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাবির এক কর্মচারী বরখাস্ত
খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
আরও পড়ুন
জবিতে ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা পেলে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি
হঠাৎ বৃষ্টির মধ্যে জবিতে ককটেল বিস্ফোরণ, অতঃপর...
নৌকায় ব্যানার টানিয়ে বুড়িগঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
ছাত্রদল নেতা জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন