ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোবারক হোসেন (২৯) । ছবি: আরটিভি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড (ফাঁসির রায়) দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. ইয়াছিন আরাফাত এ রায় ঘোষণা করেন।

মামলার আসামি মোবারক হোসেন (২৯) পেশায় কবিরাজ ও ঝাড়ফুঁকের কাজ করতেন। পাশাপাশি তিনি কুমিল্লা নগরের একটি মসজিদে খাদেম হিসেবে দায়িত্ব পালন করতেন।

যেভাবে ঘটে হত্যাকাণ্ড

মামলার বিবরণ ও তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়া বাসায় সুমাইয়া ও তার মা তাহমিনা বেগমকে হত্যা করা হয়। পরদিন ৮ সেপ্টেম্বর ওই বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বয়স ছিল ২৩ বছর। তার মা তাহমিনা বেগমের বয়স ছিল ৫২ বছর।

পুলিশের তদন্তে জানা যায়, ঝাড়ফুঁক ও কবিরাজির সূত্র ধরে মোবারক হোসেনের সঙ্গে সুমাইয়ার পরিবারের পরিচয় হয়। ঘটনার আগে প্রায় এক মাস ধরে তিনি ওই বাসায় যাতায়াত করতেন।

তদন্ত ও আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের একপর্যায়ে বিষয়টি তার মা দেখে ফেলেন। পরে প্রথমে তাহমিনা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর সুমাইয়াকেও হত্যা করেন মোবারক।

গ্রেপ্তার ও স্বীকারোক্তি

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের পাশাপাশি বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির অভিযোগও উঠে আসে।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লার আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মোবারক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

অভিযোগপত্র ও বিচারিক কার্যক্রম

মামলার তদন্ত শেষে ২০২৬ সালের ১৪ জুলাই তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরীফ ইবনে আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(২) ধারা এবং দণ্ডবিধির ৩০২ ও ৩৮০ ধারায় অভিযোগ আনা হয়।

পরবর্তীতে আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারিক কার্যক্রম শুরু করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গত ২৭ অক্টোবর যুক্তিতর্ক সম্পন্ন হয়। এরপর ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হলেও তা পিছিয়ে ১১ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত।

অবশেষে বুধবার (১১ নভেম্বর) নির্ধারিত দিনে আদালত মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের রায় দেন।

এ ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। হত্যাকাণ্ডের পর থেকেই শিক্ষার্থীরা জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আসছিলেন। আলোচিত এই দ্বৈত হত্যাকাণ্ডের রায়ে নিহত সুমাইয়া ও তার মায়ের পরিবারের সদস্যরা ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোতালেব হোসেন বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে মাত্র তিন মাস ১৫ দিনের মধ্যে এ মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এ রায়ে সন্তুষ্ট। এছাড়াও সুমাইকে হত্যার দায়ে দুই লাখ টাকা এবং তার মাকে হত্যার দায়ে এক লাখ টাকাসহ মোট তিন লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

তিনি আরও বলেন, এ মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জবিতে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর
জাবিপ্রবিতে ‘দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের উদ্দ্যোগে  ‘Turning Everyday Problem into Business Idea (দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা)’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
জাবিপ্রবিতে ‘দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
শুধু বোর্ডসেরা নয়, এবার দেশসেরা হতে চায় কেবি কলেজ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০২৬ সালের ফলাফলে ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজ।
শুধু বোর্ডসেরা নয়, এবার দেশসেরা হতে চায় কেবি কলেজ
পেছাচ্ছে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পেছাচ্ছে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
ভর্তি পরীক্ষা পেছাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেনে নিন তারিখ
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত হয়েছে।
ভর্তি পরীক্ষা পেছাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেনে নিন তারিখ
আরও পড়ুন
মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ, এবার ওষুধ পরীক্ষায় বাধা কর্তৃপক্ষের
২৪ ঘণ্টা মাটিচাপা থাকার পরও জীবিত উদ্ধার ১১ মাসের শিশু!
কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
হঠাৎ ভোক্তা অধিকারের অ্যাকশন, ‘মাশুল’ গুনলো চার প্রতিষ্ঠান