ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

জাবিপ্রবিতে ‘দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সেমিনার। ছবি: আরটিভি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে ‘Turning Everyday Problem into Business Idea (দৈনন্দিন সমস্যাতেই ব্যবসার সম্ভাবনা)’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সেমিনার রুমে এ অনুষ্ঠান শুরু হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সালাউদ্দিন পলাশ। ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আতিকুর রহমান এর সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যাকে ব্যবসায়িক উদ্যোগে রূপান্তরের বিষয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। কীভাবে একটি ব্যবসায়িক উদ্যোগ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে, সে বিষয়ে আলোচনা করেন।

অধ্যাপক ড. মোহাম্মদ সালাউদ্দিন পলাশ ‘Jobseekers to Job Creators’ শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বলেন, আমাদের অন্যতম সমস্যা হলো আমরা চাকরি করতে চাই, কিন্তু চাকরি দিতে চাই না। এ মানসিকতা থেকে বের হয়ে এসে চাকরিপ্রার্থী হওয়ার পরিবর্তে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালে বাংলাদেশের গ্র্যাজুয়েটদের মধ্যে ৮ লাখ ৮৫ হাজার মানুষ বেকার ছিলেন। এ প্রসঙ্গে তিনি শুধু চাকরির সন্ধান না করে নতুন কর্মসংস্থান তৈরির মাধ্যমে অন্যদের জন্য কাজের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান।

কৃষি খাতের উদাহরণ টেনে অধ্যাপক সালাউদ্দিন পলাশ বলেন, বাংলাদেশের ভোক্তারা কৃষকের উৎপাদিত পণ্য যে দামে বিক্রি হয়, তার তুলনায় ২৫২ শতাংশ বেশি অর্থ দিয়ে পণ্য কেনেন। কৃষক ও ভোক্তার মধ্যকার এই মূল্য ব্যবধান এবং সংশ্লিষ্ট সমস্যার সম্ভাব্য ব্যবসায়িক সমাধান নিয়েও তিনি আলোচনা করেন।

এছাড়া দেশি-বিদেশি ছয়টি উদাহরণের মাধ্যমে দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যাকে কীভাবে ব্যবসায়িক উদ্যোগের মাধ্যমে সমাধান করা যায়, তা তুলে ধরেন তিনি। এসব উদাহরণের মধ্যে আইফার্মার (iFarmer) কার্যক্রম এবং ডিজিটাল ব্যাংকিংয়ের ধারণা বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল।

সেমিনারে দৈনন্দিন জীবনের সমস্যাকে নতুন ব্যবসায়িক ধারণায় রূপান্তর, উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক মো. রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
জবিতে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগম হত্যা মামলায় একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড (ফাঁসির রায়) দিয়েছেন আদালত।
কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড
শুধু বোর্ডসেরা নয়, এবার দেশসেরা হতে চায় কেবি কলেজ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার ২০২৬ সালের ফলাফলে ময়মনসিংহ বোর্ডে টানা দ্বিতীয় বারের মতো প্রথম স্থান অর্জন করেছে কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজ।
শুধু বোর্ডসেরা নয়, এবার দেশসেরা হতে চায় কেবি কলেজ
পেছাচ্ছে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পেছাচ্ছে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
ভর্তি পরীক্ষা পেছাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেনে নিন তারিখ
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) এক সভায় সিদ্ধান্ত হয়েছে।
ভর্তি পরীক্ষা পেছাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেনে নিন তারিখ
আরও পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
পকেটে ইয়াবা, হাতে নগদ টাকা—শেষ রক্ষা হলো না দুজনের
অভাবের তাড়নায় স্ত্রীকে ভাড়া দিলেন মিজান! অতঃপর...
ভাঙারি ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৯ লাখ টাকা ছিনতাই