ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা-নেত্রী থেকে ঢাবির কর্মকর্তা-কর্মচারী, ককটেল ফাটিয়ে দুজনই বহিষ্কার

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম
নিপু ইসলাম তন্বী ও মোহাম্মদ আমানুল্লাহ : ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

এ ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে চেকপোস্ট স্থাপনসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার মিসেস নিপু ইসলাম তন্বী এবং কর্মচারী হলেন এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ। এর মধ্যে তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ছিলেন। ২০১৯ সালের ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনে শামসুন নাহার হল থেকে ছাত্রলীগ প্যানেলের প্রতিনিধি হিসেবে আলোচিত ছিলেন তন্বী।

অন্যদিকে আমান সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক এবং সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী ছিলেন তিনি ।

এদিকে গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এইচএসসিতে ফেল করেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছেন সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার শর্ত পূরণ করতে হবে।
এইচএসসিতে ফেল করেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ
শাবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ ভিসির
সিলেট নগরীর আম্বরখানা এলাকায় একটি খাবারের আউটলেটের এক সেলসম্যানের বিরুদ্ধে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায়  অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে নগরীর আম্বরখানা এলাকার একটি খাবারের আউটলেটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আজ তিনি আউটলেটটিতে সমুচা ও বাখরখানি পার্সেল অর্ডার করেন। পার্সেল দেওয়ার সময় সেখানকার এক সেলসম্যান ইচ্ছাকৃতভাবে তাঁর হাত ধরে জোরে চাপ দেন এবং হাতের ওপর নিজের বুড়ো আঙুল ঘষতে থাকেন। একপর্যায়ে অশালীন ভঙ্গিতে মুখ সামনে এগিয়ে এনে তাঁকে জিজ্ঞেস করেন, ‘আর কিছু লাগবে ম্যাম?’ তাৎক্ষণিক হাত সরিয়ে নিয়ে প্রতিবাদ করলে ওই সেলসম্যান বিষয়টি অস্বীকার করেন এবং উল্টো তাঁকে ধমকাতে থাকেন বলে অভিযোগ করেন শিক্ষার্থী। পরে বিষয়টি আউটলেটের ম্যানেজারকে জানালেও তিনি ‘বাদ দেন ম্যাডাম’ বলে এড়িয়ে যান। বারবার অনুরোধ করা সত্ত্বেও কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেনি বলেও অভিযোগ তাঁর। ঘটনার পর সহায়তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করেন ওই ছাত্রী। তবে প্রক্টর বিষয়টি শুনে বিরক্তি প্রকাশ করেন এবং ক্যাম্পাসের বাইরের ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের দেখার দায়িত্ব নয় বলে মন্তব্য করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। শিক্ষার্থীর ভাষ্য অনুযায়ী, প্রক্টর তাঁকে বলেন, ‘যে ব্যাড টাচ করেছে সেটা ভার্সিটির দেখার দায়িত্ব নাকি? সে কি আমার কোম্পানিতে চাকরি করে? ঘটনা যেহেতু ক্যাম্পাসের ভেতরে নয়, সেহেতু প্রক্টর অফিস কেন দেখবে? আগে থানায় জিডি করে প্রক্টর অফিসে অভিযোগ দিতে।’ ভুক্তভোগী আরও বলেন, পুরো কথোপকথনে প্রক্টর তাঁকে ধমকাচ্ছিলেন। একপর্যায়ে তিনি নিজের মানসিক অবস্থার কথা জানিয়ে বলেন, ‘স্যার, আমি মাত্রই একটা খারাপ ঘটনার শিকার হয়েছি। আপনার এমন কথায় আমার মন আরও খারাপ হয়ে যাচ্ছে।’ জবাবে প্রক্টর বলেন, ‘আমার মনের ভালো-খারাপের দায়িত্ব উনাদের দেওয়া হয়নি।’ প্রক্টরের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা না পেয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ একটি ফেসবুক গ্রুপে নাম প্রকাশ না করে ‘যৌন হয়রানির শিকার এবং প্রক্টরের আচরণ’ শিরোনামে পোস্ট দেন ওই শিক্ষার্থী। পোস্টটি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিকেল ৫টার দিকে ভুক্তভোগী ছাত্রীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রক্টরের জবাবদিহি চেয়ে প্রক্টর অফিসে যান। এ সময় ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়াসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান নিজের অসুস্থতার কথা উল্লেখ করে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে করা আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন। এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি চাচ্ছিলাম উনি উনার আচরণের বিষয়টি স্বীকার করুন। উনি বিষয়টি স্বীকার করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। আমার প্রত্যাশা থাকবে, ভবিষ্যতে কোনো শিক্ষার্থী প্রক্টর অফিসে সাহায্য চেয়ে যেন এমন হয়রানির শিকার না হন এবং প্রশাসন শিক্ষার্থীদের সমস্যাগুলো বুঝে পদক্ষেপ নেয়। এছাড়া হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হোক।’ হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, ‘আইন অনুসারে ভুক্তভোগীকে আগে থানায় জিডি করতে হবে। জিডি করার পর আমাদের কাছে আবেদন করলে আমরা পুলিশকে চাপ প্রয়োগ করব, যাতে অভিযুক্তদের আইনের আওতায় এনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়। জিডির আগে বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার আমাদের নেই।’ এ সময় উপস্থিত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘যেহেতু ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটেছে, তাই ভুক্তভোগী অভিযোগ না করলে বিষয়টির বৈধতা কমে যায়। ভুক্তভোগী জিডি করে আসলে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছু করা হবে।’ এদিকে সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, ‘আমি ঢাকা থেকে ফেরার পথেই অভিযোগ আসা আউটলেটে গিয়েছি। তাদের ম্যানেজার ও সিলেট বিভাগের দায়িত্বে যিনি আছেন, তাঁর সঙ্গে যোগাযোগ করেছি। হয়রানির সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে যেন সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়, সে বিষয়ে কথা বলেছি। এছাড়া জালালাবাদ থানার ওসি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে কথা হয়েছে।’ আরটিভি/এসআর
শাবিপ্রবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ ভিসির
অপেক্ষার প্রহর শেষ: কাল বেরোবিতে এমসিজে উৎসব
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে (এমসিজে) আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে এমসিজে ‘MCJ’ উৎসব-২০২৬’। উৎসব ঘিরে বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস।
অপেক্ষার প্রহর শেষ: কাল বেরোবিতে এমসিজে উৎসব
শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
শাবিপ্রবিতে সিলেট অঞ্চলের ১৭তম গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত
সাইকেলের প্যাডেলে হাজার কিলোমিটার, জলবায়ুর গল্প খুঁজবেন চবির দুই শিক্ষার্থী
দেশের এক প্রান্তে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অন্য প্রান্তে ভিন্ন পরিবেশগত সংকট। কোথাও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই, কোথাও পরিবর্তিত প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। প্রতিকূলতার মধ্যেও মানুষ কীভাবে টিকে থাকে, কীভাবে পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া জ্ঞান কাজে লাগিয়ে দুর্যোগ মোকাবিলা করে সেসব গল্প খুঁজতে এবার সাইকেলের দুই চাকায় দেশ পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী।
সাইকেলের প্যাডেলে হাজার কিলোমিটার, জলবায়ুর গল্প খুঁজবেন চবির দুই শিক্ষার্থী
আরও পড়ুন
নীলফামারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সড়কে আগুন
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা
লক্ষ্মীপুরে কলেজ ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা-ককটেল বিস্ফোরণ