ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মাভাবিপ্রবিতে হঠাৎ ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
ছবি : আরটিভি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে তিন বহিরাগতকে আটক করে প্রসাশনের কাছে সোর্পদ করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। আটকের পর তারা নিজেদের ছাত্রদলের কর্মী বলে পরিচয় দিলেও এর সপক্ষে কোনো সাংগঠনিক প্রমাণ দেখাতে পারেননি।

ঘটনা সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে হঠাৎ ‘জয় বাংলা, জয় বাংলা’ স্লোগান দেন। স্লোগান শুনে ক্যাম্পাসে থাকা ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে কয়েকজন মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে গেলেও তিনজনকে ঘটনাস্থলেই আটক করা হয়। আটককৃত দুটি মোটরসাইকেলের কোনটিরই ছিল না নেমপ্লেট।

আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার রাব্বি (২২) ও সিয়াম (২০) এবং টাঙ্গাইল সদর এলাকার আলবি (২২)। তারা কেউই মাভাবিপ্রবির শিক্ষার্থী নন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আটকের পর প্রাথমিকভাবে তারা নিজেদের ছাত্রদলের কর্মী বলে দাবি করেন। তবে কোন ইউনিটের সদস্য বা কোনো পদে আছেন কি না, তার কোনো বৈধ পরিচয়পত্র বা কাগজ দেখা দিতে পারেননি। এ সময় আটক একজনের মুঠোফোনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে তোলা একটি ছবি দেখায়।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করলেও কার নির্দেশে বা কী উদ্দেশ্যে তারা ক্যাম্পাসে এসেছিলেন, সে বিষয়ে মুখ খোলেননি।

প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, এস্টেট অফিসের পরিচালক ড. আবু জাফর আহমেদ শিবলী এবং সহকারী প্রক্টর ড. মো. আব্দুল কুদ্দুস ও আনোয়ার কবির। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের প্রক্টর কার্যালয়ে নিয়ে যায়।পরবর্তীতে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

এদিকে, গত ১০ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জনের প্রতিবাদ এবং নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের আটকের ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু। সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত শিক্ষকদের ভূমিকা, ক্যাম্পাসে বহিরাগতদের উসকানি এবং আটক ব্যক্তিদের ভুয়া রাজনৈতিক পরিচয়ের বিষয়টি তুলে ধরেন।

এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগতদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জোর দাবি উঠেছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) পুরাতন ক্যাম্পাসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের নিবন্ধন শুরু
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬’। তৃতীয়বারের মতো আয়োজিত এ উৎসবের আয়োজক হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্টের নিবন্ধন শুরু
জবিতে ভর্তি আবেদনের সুযোগ পাবেন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরাও
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বছরের ১ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রম। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
জবিতে ভর্তি আবেদনের সুযোগ পাবেন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরাও
রান্নাঘরের বর্জ্য থেকে জ্বালানি, হংকংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় বুটেক্সের আরিয়ানের দল
বর্জ্যকে সম্পদে রূপান্তরের এক অভিনব ভাবনা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিয়ান আইদিদ।
রান্নাঘরের বর্জ্য থেকে জ্বালানি, হংকংয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় বুটেক্সের আরিয়ানের দল
এইচএসসিতে ফেল করেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাচ্ছেন সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরাও। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার শর্ত পূরণ করতে হবে।
এইচএসসিতে ফেল করেও চবির ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ
আরও পড়ুন
মাভাবিপ্রবি ও এআইটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
মাভাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
মাভাবিপ্রবির হিসাববিজ্ঞান বিভাগে সিএমএ সেমিনার, আইসিএমএবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে জব ফেয়ার