ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

জবিতে ভর্তি আবেদনের সুযোগ পাবেন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীরাও

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম
ছবি : আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বছরের ১ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের ভর্তি কার্যক্রম। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ ডিসেম্বর।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন ও পরীক্ষার এ সময়সূচি জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের অধীনে নেওয়া হবে। এর মধ্যে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ নিয়ে ‘এ’ ইউনিট, কলা ও আইন অনুষদ নিয়ে ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদ নিয়ে ‘সি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদ নিয়ে ‘ডি’ ইউনিট এবং চারুকলা অনুষদ নিয়ে ‘ই’ ইউনিট গঠন করা হয়েছে।

সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি (শুক্রবার) ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি (শনিবার) ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

আবেদনের ক্ষেত্রে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের জন্য শিক্ষার্থীদের ২ হাজার টাকা করে ফি দিতে হবে। ‘ই’ ইউনিটের আবেদন ফি রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট (https://admission.jnu.ac.bd) ব্যবহার করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ও ফি জমা দেওয়ার নিয়মসহ প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকায় দেওয়া হয়েছে।

এদিকে, ২০২৬ সালের এইচএসসি বা সমমানের সম্পূরক পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ রাখা হয়েছে। তবে তাদের এসএসসি বা সমমান পরীক্ষায় সংশ্লিষ্ট ইউনিটের প্রাথমিক যোগ্যতা পূরণ করতে হবে। পরবর্তী সময়ে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নির্ধারিত ভর্তি যোগ্যতা অর্জন করতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর আবেদন বাতিল হবে।

এ ছাড়া নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে বিদেশি শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা’, স্বেচ্ছাশ্রমে লেক পরিষ্কার করলেন ইবি শিক্ষার্থীরা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মীর মুগ্ধ সরোবর (মফিজ) লেকে দীর্ঘদিন থেকে জমে থাকা কচুরিপানা অপসারণে স্ব-প্রণোদিত হয়ে স্বেচ্ছাশ্রমে কাজ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
কর্তৃপক্ষের ‘অব্যবস্থাপনা’, স্বেচ্ছাশ্রমে লেক পরিষ্কার করলেন ইবি শিক্ষার্থীরা
খুবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত
তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান প্রতিযোগিতার খুলনা বিভাগীয় পর্ব।
খুবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার বিভাগীয় পর্ব অনুষ্ঠিত
‘নিপাহ ভাইরাস’ প্রতিরোধে ইবিতে সেমিনার, কাঁচা খেজুরের রস নিয়ে সতর্কীকরণ
নিপাহ ভাইরাসের সংক্রমণ বিস্তার ও প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনব্যাপী কুষ্টিয়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে ‘নিপাহ ভাইরাস: অ্যাওয়ারনেস, প্রিভেনশন অ্যান্ড পাবলিক সেফটি’ শীর্ষক এ সেমিনারে প্রতিষ্ঠানটির দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাজমুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বাংলাদেশে এএসএম-এর কান্ট্রি অ্যাম্বাসেডর অধ্যাপক ড. মোহাম্মদ মিননাতুল করিম। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামাল। মোছা. রিমা আক্তারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট উম্মে হাবিবা হাফসা।  আয়োজক সূত্রে জানা যায়, সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য একটি কুইজ পর্বের আয়োজন করা হয়। এতে নিপাহ ভাইরাসের সংক্রমণ, লক্ষণ ও প্রতিরোধবিষয়ক বিভিন্ন প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি তাদের অর্জিত জ্ঞান যাচাই করা হয়। স্বাগত বক্তব্যে উম্মে হাবিবা হাফসা বলেন, মাইক্রোবায়োলজির জ্ঞান শুধু গবেষণাগার বা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়; বরং মানুষের কল্যাণে এ জ্ঞানের প্রয়োগ জরুরি। নিপাহ ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই আমরা শিক্ষার্থীদের কাছে এসেছি। তোমরা এই সেমিনার থেকে অর্জিত জ্ঞান পরিবার, বন্ধু ও আশপাশের মানুষের মধ্যে ছড়িয়ে দেবে। প্রধান আলোচক অধ্যাপক ড. মোহাম্মদ মিননাতুল করিম তার আলোচনায় নিপাহ ভাইরাসের উৎস, সংক্রমণের মাধ্যম, লক্ষণ ও প্রতিরোধের উপায় বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে আসন্ন শীত মৌসুমে কাঁচা খেজুরের রস পান করার ঝুঁকির বিষয়ে তিনি সতর্ক করেন। তিনি জানান, ফলখেকো বাদুড়ের লালা বা মূত্রের মাধ্যমে দূষিত কাঁচা খেজুরের রস পান করলে নিপাহ ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে। তাই কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. নাজমুল আরেফিন বলেন, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক ও স্বাস্থ্যবিষয়ক ধারণা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের কাছ থেকে নিপাহ ভাইরাসের সংক্রমণ, ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে সরাসরি জানার সুযোগ শিক্ষার্থীদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে। আপনারা সকলে অর্জিত জ্ঞান পরিবার ও সমাজের অন্যদের মধ্যে ছড়িয়ে দেবেন বলে আশা করি। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। উল্লেখ্য, বাংলাদেশে সাধারণত শীত মৌসুমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। এ সময় ফলখেকো বাদুড়ের মাধ্যমে কাঁচা খেজুরের রস দূষিত হওয়ার আশঙ্কা থাকে। তাই কাঁচা খেজুরের রস পান থেকে বিরত থাকা, ফল ভালোভাবে ধুয়ে ও খোসা ছাড়িয়ে খাওয়া এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা জরুরি। বর্তমানে নিপাহ ভাইরাসের নির্দিষ্ট কোনো টিকা বা অনুমোদিত সুনির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। ফলে সংক্রমণ প্রতিরোধে সচেতনতা, সতর্কতা ও দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরটিভি/এসআর
‘নিপাহ ভাইরাস’ প্রতিরোধে ইবিতে সেমিনার, কাঁচা খেজুরের রস নিয়ে সতর্কীকরণ
বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন
জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে  হয়েছে  এমসিজে উৎসব ২০২৬।
বেরোবিতে জাঁকজমকপূর্ণভাবে এমসিজে উৎসব পালন
জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ: ফলাফলে সন্তুষ্ট পর্যবেক্ষক
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষকদের গৃহীত গবেষণা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন পর্যালোচনা ও উপস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৫ জন গবেষক তাদের নিজ নিজ গবেষণা প্রকল্পের ওপর প্রেজেন্টেশন দেন।
জাবিপ্রবিতে শিক্ষকদের গবেষণা প্রকল্প পর্যবেক্ষণ: ফলাফলে সন্তুষ্ট পর্যবেক্ষক
আরও পড়ুন
জবিতে ককটেল বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ নেতার ৩ দিনের রিমান্ড মঞ্জুর
জবিতে ছাত্রদলের বিক্ষোভ, নিষিদ্ধ ছাত্রলীগের সংশ্লিষ্টতা পেলে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি
প্রধানমন্ত্রীর তুরস্ক সফরসঙ্গী জবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা বাসেত
আইসিএপিপির ভাইস চেয়ারপারসন নির্বাচিত ইসমাইল জবিউল্লাহ