ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে রাবি উপাচার্য 

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:২০ পিএম
রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

বিশ্ব চীনা ভাষা সম্মেলনে অংশ নিতে চীনের রাজধানী বেইজিং গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল।

বুধবার (১১ নভেম্বর) রাতে উপাচার্য বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান। সম্মেলনটি বেইজিংয়ের চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক এ আয়োজনটিতে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, গবেষক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে চীনা ভাষা শিক্ষার প্রসার, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

এ সম্মেলনে রাবির উপাচার্যের অংশগ্রহণের মাধ্যমে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। এই ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য হলো চীনা ভাষা শিক্ষা ও সংস্কৃতির প্রসার, পারস্পরিক সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি এবং বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদার করা। এ প্রেক্ষাপটে বিশ্ব চীনা ভাষা সম্মেলনে রাবি উপাচার্যের অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করবে বলে আশাবাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে।
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো.মোর্শেদ হাসান খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে আগামী তিন বছরের জন্য এ পদে মনোনয়ন দিয়েছেন।
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান
নিষিদ্ধ ছাত্রলীগের রামেক সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা সভাপতি শুভ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের রামেক সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
তুরস্কের আনাতোলিয়ায় বসছে বিশ্ব জলবায়ু সম্মেলনের সমসাময়িক গুরুত্বপূর্ণ আয়োজন (কপ-৩১)।
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
আরও পড়ুন
ভর্তি পরীক্ষা পেছাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেনে নিন তারিখ
রাবিতে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, আহত ৩
রাবি মহিলা ক্লাবের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
রাবিতে সংঘর্ষে ঘটনায় তদন্তের নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের