ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই: শিবির নেতা ফরহাদ 

পাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
ডাকসু জিএস এস এম ফরহাদ। ছবি: আরটিভি

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাবনা শহরের বনমালী শিল্পকলা একাডেমিতে ছাত্রশিবির পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কতৃক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পরিবেশ না থাকলে শিক্ষার্থীদের মধ্যে যোগ্য নেতৃত্ব তৈরি বাধাগ্রস্ত হবে। শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা, অধিকার আদায় এবং নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুযোগ দিতে হবে। ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তাই ক্যাম্পাসে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের বিকল্প নেই।

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সরকার ক্যাম্পাস গণতন্ত্রকে ভয় পায়। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আটকে রাখার অধিকার কারও নেই। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রতা কিংবা অযৌক্তিক বাধা শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের সুযোগকে সংকুচিত করে। বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি গবেষণায় আগ্রহী করে তোলার ওপরও গুরুত্বারোপ করেন ফরহাদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের গবেষণার পরিবেশ তৈরি করতে হবে। দেশীয় সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে নতুন ধারণা, উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে কাজ করার মানসিকতা গড়ে তুলতে হবে। এ জন্য বিজ্ঞানভিত্তিক আয়োজন, গবেষণা প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। শিক্ষার্থীদের গবেষণামুখী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সততা ও দেশপ্রেমের সমন্বয় ঘটাতে হবে। বিশ্ববিদ্যালয় থেকেই এমন প্রজন্ম তৈরি করতে হবে, যারা নিজেদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে পারবে। শিক্ষার্থীদের শুধু চাকরির জন্য প্রস্তুত করলেই হবে না, তাদের সমস্যা সমাধান, নতুন কিছু উদ্ভাবন এবং রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ব পালনের যোগ্য করে গড়ে তুলতে হবে।

এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, গবেষণা, নেতৃত্বের চর্চা এবং দেশ ও সমাজের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাকসুর দাবিতে চার দিনের আল্টিমেটাম 
রাকসু নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম দিয়েছে রাবি সংস্কার আন্দোলন নামক প্লাটফর্মের আহ্বায়ক ও রাকসুর সাবেক আলোচিত ও সমালোচিত জিএস সালাহউদ্দিন আম্মার ও তার সহযোগিরা।
রাকসুর দাবিতে চার দিনের আল্টিমেটাম 
বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে রাবি উপাচার্য 
বিশ্ব চীনা ভাষা সম্মেলনে অংশ নিতে চীনের রাজধানী বেইজিং গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল।
বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে রাবি উপাচার্য 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে।
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো.মোর্শেদ হাসান খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে আগামী তিন বছরের জন্য এ পদে মনোনয়ন দিয়েছেন।
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান
আরও পড়ুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবিপ্রবি ছাত্রদলের আলোচনা সভা  
আগুন লেগে থমকে গেছে বিদ্যুৎ উৎপাদন, বছর পেরোলেও হয়নি সমাধান
সড়ক দুর্ঘটনায় আহত পাবিপ্রবি শিক্ষার্থী, সাত দফা দাবিতে অবস্থান কর্মসূচি
পাবিপ্রবিতে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি