ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা 

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
ছবি: আরটিভি

ভর্তি পরীক্ষা আয়োজনের কারণ দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা কিংবা মতামত গ্রহণ ছাড়াই একতরফাভাবে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে শীতকালীন ছুটি রমজান মাসে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েও আপত্তি জানিয়েছেন তারা। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পূর্বনির্ধারিত সময়ে শীতকালীন ছুটি বহাল রাখার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, শীতকালীন ছুটি আগামী পবিত্র রমজান মাসে ছুটির সমন্বয় করা হয়েছে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিদ্ধান্তের সমালোচনা করছেন শিক্ষার্থীরা। তাদের মতে, শীতকালীন ছুটি কেবল একাডেমিক বিরতি নয়; বরং এ সময় পরিবারের সঙ্গে সময় কাটানো, গ্রামে যাওয়া এবং স্বজনদের সঙ্গে দীর্ঘদিন পর মিলিত হওয়ার সুযোগ তৈরি হয়। ফলে বছরের এ সময়ের ছুটি অন্য সময়ে স্থানান্তর করলে শিক্ষার্থীরা সেই সুযোগ থেকে বঞ্চিত হবেন।

শিক্ষার্থীরা আরও বলছেন, শীতকালে দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় অনেকের ব্যক্তিগত টিউশনিও বন্ধ থাকে। ফলে এ সময়টিই বাড়ি ফেরার জন্য সবচেয়ে উপযুক্ত। এ ছাড়া গ্রামবাংলার শীতকালীন পিঠা-পুলি, পারিবারিক আয়োজন ও সামাজিক উৎসবের সঙ্গে তাদের আবেগ জড়িয়ে রয়েছে। রমজান মাসে ছুটি দেওয়া হলেও শীতকালীন ছুটির সামাজিক ও পারিবারিক গুরুত্ব পূরণ হবে না বলে মনে করছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব আরটিভিকে বলেন, ‘শীতকালে সবার ছুটি থাকার কারণে টিউশনি থাকে না। তাই প্রায় সবাই গ্রামে যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে এই ছুটি বাতিল করে? কোনো শিক্ষার্থী কিংবা তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে হুট করে সিদ্ধান্ত নেওয়া স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। আমি মাননীয় উপাচার্য স্যারকে বলব, সিদ্ধান্তটি আবার পুনর্বিবেচনা করুন। শীতের ছুটি গরমকালে দিয়ে আমরা কী করব?’

আরেক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের মতামত নেওয়া উচিত। কিন্তু হুটহাট নিজেদের মতো করে সিদ্ধান্ত শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া কখনোই কাম্য নয়। শীতকালীন ছুটি শীতকালেই হওয়া উচিত। ভর্তি পরীক্ষা আয়োজনের দায়িত্ব শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের। তাদের দায়িত্ব পালনের জন্য সব শিক্ষার্থীর ছুটি বাতিল করার বিষয়টি যৌক্তিক মনে করি না।’

শিক্ষার্থীদের ক্ষোভের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ বলেন, ‘শিক্ষার্থীদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে আলোচনা করা দরকার। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি, অথচ আমাদেরও এ বিষয়ে কিছু জানানো হয়নি। আমি ফেসবুকেই সিদ্ধান্তের বিষয়টি জানতে পেরেছি। এর আগেও প্রশাসন এ ধরনের কাজ করেছে। শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করেই নিজেদের মতো সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব। তাদের এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’

শিক্ষার্থীদের দাবি, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক। তবে এ ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও মতামত উপেক্ষা করা উচিত নয়। তাদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং পূর্বের সময়সূচি অনুযায়ী শীতকালেই ছুটি বহাল রাখার আহ্বান জানিয়েছেন তারা।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নতুন পরিচালক ইমরুল হাসান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী মো. ইমরুল হাসান। 
রাবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের নতুন পরিচালক ইমরুল হাসান
হেনস্তার শিকার নারী শিক্ষার্থীকে অসহযোগিতার জেরে শাবিপ্রবির প্রক্টর অফিসে তালা 
যৌন হয়রানির শিকার এক নারী শিক্ষার্থীর প্রতি অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। 
হেনস্তার শিকার নারী শিক্ষার্থীকে অসহযোগিতার জেরে শাবিপ্রবির প্রক্টর অফিসে তালা 
হেনস্তা শিকার নারী শিক্ষার্থীকে অসহযোগিতার জেরে শাবিপ্রবির প্রক্টর অফিসে তালা 
যৌন হয়রানির শিকার এক নারী শিক্ষার্থীর প্রতি অসহযোগিতা ও অসদাচরণের অভিযোগের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। 
হেনস্তা শিকার নারী শিক্ষার্থীকে অসহযোগিতার জেরে শাবিপ্রবির প্রক্টর অফিসে তালা 
রাকসুর দাবিতে চার দিনের আল্টিমেটাম 
রাকসু নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম দিয়েছে রাবি সংস্কার আন্দোলন নামক প্লাটফর্মের আহ্বায়ক ও রাকসুর সাবেক আলোচিত ও সমালোচিত জিএস সালাহউদ্দিন আম্মার ও তার সহযোগিরা।
রাকসুর দাবিতে চার দিনের আল্টিমেটাম 
গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই: শিবির নেতা ফরহাদ 
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই।
গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই: শিবির নেতা ফরহাদ 
আরও পড়ুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
পেছাচ্ছে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন
চীন সফরে যাচ্ছেন জকসু ভিপি রিয়াজুল ইসলাম