
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিজয় মজুমদারের মা। মায়ের জীবন বাঁচাতে এবং চিকিৎসাক্রম চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন এই শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছেন বিজয়ের মা। মায়ের চিকিৎসার জন্য ইতোমধ্যে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৬টি কেমোথেরাপি, একটি সার্জারি এবং ১৯টি রেডিওথেরাপি সম্পন্ন করা হয়েছে। এ পর্যন্ত চিকিৎসার পেছনে পরিবারের প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকা ব্যয় হয়েছে। দীর্ঘ এই লড়াইয়ে পরিবারের আর্থিক সামর্থ্য এখন সম্পূর্ণ নিঃশেষ। এখন অর্থ অভাবে চিকিৎসা ব্যবস্থা থমকে গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, মায়ের সুস্থতা নিশ্চিত করতে বর্তমানে আরও ১১টি টার্গেটেড থেরাপি দেওয়া প্রয়োজন, যার আনুমানিক খরচ প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। কিন্তু চরম আর্থিক সংকটের কারণে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারটির পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
অসহায় শিক্ষার্থী বিজয় মজুমদার বলেন, অর্থের অভাবে যেন আমার মায়ের চিকিৎসাসেবা বন্ধ হয়ে না যায়। একজন সন্তান হিসেবে মাকে সুস্থভাবে ফিরে পাওয়ার চেয়ে বড় কোনো প্রাপ্তি হতে পারে না। সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো আমার মা আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন।
সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ/নগদ/রকেট: ০১৯৬৮৪০২১৩১
ব্যাংক হিসাব (Dutch Bangla Bank):
A/C Number: 1171030815230 (জয় মজুমদার)
আরটিভি/এমএম


