ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বেরোবিতে মানববন্ধন

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
ছবি : আরটিভি

ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজ।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এটি অনুষ্ঠিত হয়। সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. শওকাত আলী, রেজিস্ট্রার ড.ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক মাসুদ রানা, প্রক্টর সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড.ফেরদৌস রহমান বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের পর আমাদের শিক্ষার্থী আবু সাইদসহ সারাদেশে ১০০০ শিক্ষার্থী নিহত হয়েছে। তাদের রক্ত এখনো শুকায়নি। মায়েদের আহাজারি এখনো থামেনি। তারপরেও বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এটা যাতে করতে না পারে এই জায়গা থেকে একত্রিত হয়েছি। আবারও যদি শহীদ হতে হয় মাঠে নামতে হয়। আমরা শিক্ষক, ছাত্র এক হয়ে মাঠে নামবো। কোন অপশক্তিকে প্রশ্রয় দিব না।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় একাডেমিক এবং গবেষণার কার্যক্রম আমরা জুলাই পরবর্তী যে চালিয়ে যাচ্ছি। আমাদের শিক্ষার্থীদের একাডেমিক এবং গবেষণার যে মান শিক্ষকদের গবেষণার যে উন্নতি সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের বিশ্ববিদ্যালয় একদিনের জন্য কোন সেশনজট নেই স্বস্ব বিভাগ তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এটা নষ্ট করার যে কোন অপচেষ্টা আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, আজকে শুধু শিক্ষাঙ্গনে ককটেল ফুটিয়ে নৈরাজ্য করার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা শুধু শিক্ষাঙ্গনের জন্য না। দেশের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করার পায়তারা করছে। সমাজের মানুষজন দীর্ঘ সংগ্রামের পরে যে গণতান্ত্রিক পরিবেশ পেয়েছে।

তিনি আরও বলেন, বাক-স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, মুক্ত মনে কথা বলার যে চর্চা যারা করছে, এটার প্রতিহত করতে এই নিষিদ্ধ সংগঠন যদি অপচেষ্টা চালায়, মানুষের জনজীবনের স্বস্তিকে নষ্ট করতে চায়, তাদেরকে আমরা বরদাস্ত করব না। আমি নেত্বহীন ভাষায় বলব বেগম বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বাতিঘর হিসেবে আমরা যেভাবে জুলাই পরবর্তী কার্যক্রম শুরু করেছি এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। এখানে কোন অপশক্তি আমাদেরকে প্রতিবন্ধক হিসেবে কাজ করতে পারবে না।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক মাহমুদুর রহমানকে দায়িত্ব থেকে অপসারণ করে তার স্থলে নতুন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসমাইল হোসেন।
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা: আবদুল হাই শিকদার
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। কারণ বাংলাদেশ ও মাওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা বলেছেন, যুগান্তর সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান কবি আবদুল হাই শিকদার।
মাওলানা ভাসানী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামী নেতা: আবদুল হাই শিকদার
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আরাফ প্রান্ত।
যবিপ্রবির পিএমই ক্লাবের নেতৃত্বে নোমান ও প্রান্ত
জাবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ, ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহতের হুঁশিয়ারি
দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও ফ্যাসিবাদী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নাশকতামূলক অপতৎপরতার প্রতিবাদে সমাবেশ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
জাবিপ্রবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ, ফ্যাসিবাদী অপশক্তিকে প্রতিহতের হুঁশিয়ারি
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের উদ্যোগে আগামী ২৮ ও ২৯ জানুয়ারি দুই দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক সমাজকর্ম ও টেকসই সামাজিক উন্নয়ন সম্মেলন ২০২৭’ (ICSWSSD 2027) অনুষ্ঠিত হতে যাচ্ছে। 
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ২৮ জানুয়ারি, প্রবন্ধ আহ্বান
আরও পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি শিক্ষকদের কর্মসূচি