ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও যদি শহীদ হতে হয়, আমরা শিক্ষক-ছাত্র এক হয়ে মাঠে নামব: বেরোবি রেজিস্ট্রার 

বেরোবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ এএম
অধ্যাপক ড. ফেরদৌস রহমান : ছবি আরটিভি

আবারও যদি শহীদ হতে হয় মাঠে নামতে হয় আমরা শিক্ষক, ছাত্র এক হয়ে মাঠে নামব বলেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন সাদা দলের সদস্যসচিব ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফেরদৌস রহমান।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও র‍্যালি শেষে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড.ফেরদৌস রহমান বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের পর আমাদের শিক্ষার্থী আবু সাঈদসহ সারাদেশে ১০০০ শিক্ষার্থী নিহত হয়েছে। তাদের রক্ত এখনো শুকায়নি। মায়েদের আহাজারি এখনো থামেনি। তারপরেও বিভিন্ন জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এটা যাতে করতে না পারে এই জায়গা থেকে একত্রিত হয়েছি। আবারও যদি শহীদ হতে হয় মাঠে নামতে হয়। আমরা শিক্ষক, ছাত্র এক হয়ে মাঠে নামবো। কোন অপশক্তিকে প্রশ্রয় দিব না।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক দক্ষতা যাচাই পরীক্ষা এইচএসকে কেন্দ্র। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চীনা ভাষা সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটকে এ পরীক্ষা পরিচালনার অনুমোদন দেওয়া হয়েছে।
রাবিতে চালু হচ্ছে চীনা ভাষার আন্তর্জাতিক পরীক্ষা কেন্দ্র
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
কোনো সুপারভাইজারের প্রত্যক্ষ তত্ত্বাবধান ছাড়াই একক উদ্যোগে গবেষণা পরিচালনা করে জাতীয় পর্যায়ের বৈজ্ঞানিক সম্মেলনে তা উপস্থাপনের সুযোগ পেয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বদরুন্নেসা ক্যাম্পাসের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফিফা বুশরা।
জাতীয় সম্মেলনে উপস্থাপনের সুযোগ পেলেন ডিসিইউ শিক্ষার্থী আফিফা বুশরা
আরটিভিতে সংবাদ প্রকাশের পর দুই হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ
আরটিভিতে সংবাদ প্রকাশের একদিনের পর দুই হলের আবাসিক হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহিদ মুখতার এলাহী ও বিজয় ২৪ দুই হল প্রশাসন।
আরটিভিতে সংবাদ প্রকাশের পর দুই হলের সিট বরাদ্দের তালিকা প্রকাশ
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
দীর্ঘ ৫৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুনরায় শুরু হয়েছে পরীক্ষা কার্যক্রম। রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগের ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় সাড়ে পাঁচশ শিক্ষার্থী।
উপাচার্যের আপত্তির মধ্যেই চুয়েটে ৫৫ দিন পর পরীক্ষা শুরু
পাবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ফেল করানোর হুমকির অভিযোগ
ফেল করিয়ে দেওয়ার হুমকি, ক্লাস টেস্টে নম্বর না দেওয়া এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবিরের বিরুদ্ধে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা।
পাবিপ্রবিতে শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ফেল করানোর হুমকির অভিযোগ
আরও পড়ুন
আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস
আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আধুনিকায়ন হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম
শহীদ জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি মনোনীত হলেন ওয়াকিদুজ্জামান ডাবলু
শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু