ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

জবিতে ছাত্রদলের নাশকতাবিরোধী অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও আটক ৪ কর্মকর্তা

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় এক শিক্ষককে জিজ্ঞাসাবাদ এবং চার কর্মকর্তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। অভিযানের সময় কয়েকজন কর্মকর্তাকে মারধর ও টেনেহিঁচড়ে নিয়ে আসার অভিযোগ উঠেছে।

আটক কর্মকর্তারা হলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক জুনায়েদ শেখ। আটক অপর কর্মকর্তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ছাড়া বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিমকে তার কক্ষে জিজ্ঞাসাবাদ করেন নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে গিয়ে কর্মকর্তাদের কর্মস্থল থেকে বের করে নিয়ে আসেন। এ সময় কয়েকজন কর্মকর্তাকে মারধর ও টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিমের কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি-সংবলিত একটি পত্রিকার কাটিং দেয়ালে লাগানো থাকার অভিযোগে তার কক্ষ ঘেরাও করেন নেতাকর্মীরা। এ সময় তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, আটক কর্মকর্তাদের মুঠোফোন পরীক্ষা করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা কয়েকজন কর্মকর্তাকে আটকের পর তাদের ফোন পরীক্ষা করি। তখন তাদের সঙ্গে নিষিদ্ধ জবি ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগের প্রমাণ পেয়েছি। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করি।’

তিনি আরও বলেন, ‘যারা এখনও ক্যাম্পাসে অবস্থান করে আড়ালে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সমর্থন দিচ্ছেন, তাদের সতর্ক করতে চাই। কোনো শিক্ষার্থী, কর্মকর্তা বা শিক্ষকের বিরুদ্ধে এমন তথ্য পাওয়া গেলে তাদের ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হবে।’

জুলাই গণঅভ্যুত্থানের পরও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ক্যাম্পাসে অবস্থান করছেন এবং বিভিন্ন অপতৎপরতায় জড়িত রয়েছেন বলে অভিযোগ করে আসছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়ে আসছে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় সোমবার নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি, সক্রিয় কর্মী এবং আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়ার কর্মসূচি পালন করে ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে অতীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে, এমন ব্যক্তিদের শনাক্তের উদ্যোগ নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির আহমেদ বলেন, ‘বেশ কিছু অভিযোগ আমাদের কাছে রয়েছে। যারা ক্যাম্পাসে এ ধরনের নাশকতা বা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট তৎপরতার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা ইতোমধ্যে পুলিশ প্রশাসনকে জানিয়েছি। তারা প্রমাণের ভিত্তিতে তদন্ত করবে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে উপাচার্য আশ্বস্ত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, ‘কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে তা দাখিল করতে হবে। আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেব। তবে ক্যাম্পাসের শৃঙ্খলা নষ্ট করা যাবে না। শিক্ষার্থী ও নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান, সবাই ক্যাম্পাসের স্থিতিশীলতা বজায় রাখবেন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কোনো তৎপরতার অভিযোগ থাকলে তা লিখিতভাবে দিতে হবে। এর আগেও বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তবে সবকিছু প্রমাণের ভিত্তিতে এবং আইন অনুযায়ী হতে হবে।’

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও দপ্তরে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল।
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব’-এর ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ।
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেতার নাম রিফাত হোসেন রাফি। যিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা
পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটির সভাপতি হলেন বিতর্কিত কর্মী
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) স্বাধীনতা হল শাখা ছাত্রদলের সভাপতি করা হয়েছে মো. সালমান খান নয়নকে।
পাবিপ্রবিতে ছাত্রদলের হল কমিটির সভাপতি হলেন বিতর্কিত কর্মী
আরও পড়ুন
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
জবিতে আ.লীগ সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি
জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ছাত্রদল: বাসিত
শীতকালীন ছুটি বাতিলে ক্ষুব্ধ জবি শিক্ষার্থীরা