ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলীদের স্বার্থ রক্ষায় অঙ্গীকার আইইবি নির্বাচনে জয়ী রুয়েটের পাঁচ প্রতিনিধির

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
ছবি: আরটিভি

প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) ২০২৬ সালের নির্বাচনে রাজশাহী কেন্দ্র থেকে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাঁচ শিক্ষক। তারা সবাই বিএনপিপন্থি অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।

তাদের এ অর্জনকে প্রকৌশলীদের অধিকার রক্ষায় রুয়েটের উল্লেখযোগ্য অংশগ্রহণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রকৌশল খাতে নানা অধিকার আদায় এবং বৈষম্য দূর করতে তারা অঙ্গীকার বদ্ধ বলেও মন্তব্য করেছেন। নির্বাচিত শিক্ষকদের মাঝে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী ভাইস চেয়ারম্যান (একাডেমিক অ্যান্ড এইচআরডি) পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। পাশাপাশি কাউন্সিল সদস্য পদে নির্বাচিত হয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল এবং তড়িৎ ও তড়িৎকৌশল (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. সামিউল হাবিব।

নির্বাচনে জয়ী হওয়ার পর প্রকৌশলীদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আইইবি রাজশাহী কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিলে প্রতিনিধি হিসেবে প্রকৌশলীদের মতামত, দাবি, প্রত্যাশা ও আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাতে চান। পাশাপাশি প্রকৌশলী সমাজের স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন তিনি।

একই সাথে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় পর্যায়ে ইঞ্জিনিয়ারদের কণ্ঠস্বর আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

কাউন্সিল সদস্য অধ্যাপক ড. এইচ এম রাসেল বলেন,“বাংলাদেশের উন্নয়নে প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তারা নানা ক্ষেত্রে যোগ্যতা ও অবদানের যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের সুনির্দিষ্ট বেতন কাঠামো বলে কিছু নেই। আমাদের প্রথম এবং প্রধান কাজ হবে প্রকৌশলীদের নিয়োগ, পদোন্নতি ও পদায়নে বৈষম্য দূরীকরণ, যোগ্যতা অনুযায়ী দায়িত্ব বন্টন, ন্যায্য বেতন কাঠামো, চাকরির নিরাপত্তা এবং নীতিনির্ধারণীতে প্রকৌশলীদের অংশগ্রহণ সুনিশ্চিত করা।”

তিনি আরও জানান, আইইবির একজন নির্বাচিত কাউন্সিলের সদস্য হিসেবে রাজশাহী সহ সারা দেশের প্রকৌশলীদের দাবি, বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা যথাযথভাবে তুলে ধরতে কাজ করতে চান। প্রকৌশলীদের ন্যায্য অধিকার রক্ষা করতে হবে এবং এটিই তার প্রধান অঙ্গীকার।

প্রকৌশল খাতের বৈষম্য দূরীকরণ ও পেশাগত অধিকার প্রতিষ্ঠার দাবিতে পরিচালিত আন্দোলনের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সঙ্গেও যুক্ত ছিলেন এসব শিক্ষাকেরা। নির্বাচিত হওয়ার পর প্রকৌশলী অধিকার আন্দোলনের (ইঞ্জিনিয়ার্স রাইটস মুভমেন্ট, ইআরএম) এর মৌলিক দাবি গুলো বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রকৌশলীদের অধিকার আদায়ের সংগ্রামের বাস্তব রুপ দিতে চান তারা।

উল্লেখ্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য গত ১২ নভেম্বর দেশব্যাপী একযোগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা সহ দেশের ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে ভোটগ্রহণ চলে। শুক্রবার (১৩ নভেম্বর) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। রাজশাহী কেন্দ্রের স্থানীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে রুয়েটের নির্বাচিত শিক্ষকদের নাম প্রকাশ করা হয়। স্থানীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, রাজশাহী কেন্দ্রে মোট ভোটার ছিলেন ৬৯৮ জন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ৪০৪ জন। বৈধ ভোটের সংখ্যা ৩৮৮ এবং ভোটদানের হার ৫৭ দশমিক ৮৮ শতাংশ।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে যোগসাজশ রয়েছে: রাবি ছাত্রদল সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেছেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে অথচ জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে এখন পর্যন্ত একটি ইটের টুকরাও পড়েনি।
জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে যোগসাজশ রয়েছে: রাবি ছাত্রদল সভাপতি
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও দপ্তরে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল।
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব’-এর ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ।
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত নেতার নাম রিফাত হোসেন রাফি। যিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
বেরোবিতে শিক্ষার্থীর বিরুদ্ধে হল কর্মচারীকে মারধরের অভিযোগ
রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিকতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউট্যাবের আলোচনা সভা
আরও পড়ুন
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হলেন রুয়েট উপাচার্য-ছাত্রকল্যাণ পরিচালক
রুয়েটে বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী শ্যামাপূজা উদযাপিত
টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে