
খুলনা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের (KUMUNA) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটিকে আরও গতিশীল, দক্ষ ও আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলার প্রত্যয় নিয়ে নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী সৈয়দ ওয়ালিদ হাসান এবং জেনারেল সেক্রেটারি হয়েছেন গণিত ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী মো. রামীম মুস্তাফিজ।
নবনির্বাচিত সভাপতি সৈয়দ ওয়ালিদ হাসান সংগঠনকে এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়ে বলেন, “KUMUNA-কে আরও সক্রিয় ও দক্ষ একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। নিয়মিত কর্মশালা, সেমিনার ও সিমুলেশন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা হবে। পাশাপাশি নতুনদের নেতৃত্ব, কূটনীতি, গবেষণা, বিতর্ক ও জনসম্মুখে কথা বলার দক্ষতা বিকাশে কাজ করব আমরা। আন্তর্জাতিক অর্জনের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ ও বিশ্বপরিসরে ছড়িয়ে দিতে চাই।”
সংগঠনের লক্ষ্য ও আদর্শ তুলে ধরে জেনারেল সেক্রেটারি মো. রামীম মুস্তাফিজ বলেন, “ব্যক্তিজীবন থেকে শুরু করে সাংগঠনিক পরিমণ্ডল—সর্বত্রই সঠিক কূটনীতি ও বিচক্ষণতার চর্চাকে একটি ইতিবাচক সামাজিক মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”
নবঘোষিত এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে জাকিয়া ফারহানা চৌধুরী (২২ ব্যাচ), যুগ্ম সম্পাদক হিসেবে ইন্তেসার খান রুদ্র (২৩ ব্যাচ) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. হুসাইন, আলমা ফারহা ও মো. সদমান শাকির (২৩ ব্যাচ) দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে কনফারেন্স ম্যানেজমেন্ট সেক্রেটারি অনিন্দ্য চক্রবর্তী, ব্র্যান্ডিং অ্যান্ড ডকুমেন্টেশন সেক্রেটারি সমুদ্র চাকমা, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি নাভিল সাদাত এবং অফিস সেক্রেটারি হিসেবে আব্দুল আজিজ ও মো. রাফসান গোলদার মনোনীত হয়েছেন।
এছাড়া বিভিন্ন বিভাগের পরিচালক (ডিরেক্টর) হিসেবে দায়িত্ব পেয়েছেন একাডেমিকস অ্যান্ড রিসার্চ বিভাগে মো. ইমাম হোসেন ও শাহরিয়ার ইসলাম শিহাব, ব্র্যান্ডিং অ্যান্ড ডকুমেন্টেশন বিভাগে মো. তানজিমুল হক তনু ও জান্নাতুল ফেরদৌস মহিমা, টেকনিক্যাল অ্যাফেয়ার্স বিভাগে রুকাইয়া আফিয়া নেহা, অফিস ম্যানেজমেন্ট বিভাগে শাহরিন আহমেদ দীপ্ত ও অম্লান গুহ, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট বিভাগে প্রিয়াঙ্কা সরকার, কনফারেন্স ম্যানেজমেন্ট বিভাগে মারজুক রহমান আদিত, ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগে নাইমুল ইসলাম রাতুল, ইন্টারনাল অ্যাফেয়ার্স বিভাগে মো. ফাহাদ হোসেন সাজিদ, সেশন ম্যানেজমেন্ট বিভাগে আরাফাত রহমান, হিউম্যান রিসোর্সেস বিভাগে সুমাইয়া আক্তার, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগে সিদরাতুল মুনতাহা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগে আজিজুল হাকিম এবং লজিস্টিকস বিভাগে মিয়াদ বিন মাহমুদ ও ওমর শাহাদাত। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ২৫ ব্যাচের একাধিক শিক্ষার্থী দায়িত্ব পেয়েছে।
আরটিভি/ এসকেডি



