ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিপ্রবি-চীন যৌথ গবেষণা, বিলুপ্তপ্রায় ঢেমসি চাষে নতুন সম্ভাবনা

হাবিপ্রবি সংবাদদাতা, আরটিডি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি: আরটিভি

পুষ্টিগুণে সমৃদ্ধ অথচ স্বল্প পরিচিত ফসল ঢেমসি (Buckwheat) নিয়ে যৌথ গবেষণার সম্ভাবনা, চাষাবাদ ও বাণিজ্যিক ব্যবহার নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ফসলটির পুষ্টিমান, জিনগত উন্নয়ন, জলবায়ু-সহনশীল জাত উদ্ভাবন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে গবেষণা সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাসান খান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান এবং কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর। এ ছাড়া কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের (CAAS) ইনস্টিটিউট অব ক্রপ সায়েন্সেসের অধ্যাপক ড. মেইলিয়াং ঝৌ (Meiliang Zhou)।

তার প্রবন্ধের শিরোনাম ছিল ‘Pangenome-Guided Breeding Restores High-Altitude Adaptation and Improves Yield in Tartary Buckwheat’। এতে প্যানজিনোমভিত্তিক গবেষণা ও আধুনিক জিনোমিক প্রযুক্তির মাধ্যমে ঢেমসির জিনগত বৈচিত্র্য শনাক্ত, প্রতিকূল পরিবেশে অভিযোজনক্ষমতা বৃদ্ধি এবং অধিক ফলনশীল জাত উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরা হয়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবু সাঈদ ‘From Underutilized Crop to Functional Food: Nutritional, Metabolomic and Bioactive Profiling of Buckwheat’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এতে ঢেমসির পুষ্টিগুণ, বিপাকীয় উপাদান এবং জৈবসক্রিয় যৌগের বৈশিষ্ট্য ও কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।

সেমিনারে জানানো হয়, ঢেমসি একটি পুষ্টিসমৃদ্ধ ছদ্মশস্য। এতে প্রোটিন, খাদ্যআঁশ ও বিভিন্ন খনিজ উপাদানের পাশাপাশি রুটিন ও কোয়ারসেটিনের মতো জৈবসক্রিয় যৌগ রয়েছে। প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত হওয়ায় ফসলটি কার্যকরী খাদ্য (Functional Food) তৈরির ক্ষেত্রেও সম্ভাবনাময়। তুলনামূলক স্বল্প জীবনচক্র ও কম উপকরণে চাষের সম্ভাবনা থাকায় ফসলটি বাংলাদেশের কৃষিতে বৈচিত্র্য আনয়ন এবং পুষ্টিনিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখতে পারে। তবে দেশের বিভিন্ন কৃষি-পরিবেশে এর উপযোগিতা ও ফলন সক্ষমতা যাচাইয়ে মাঠপর্যায়ে গবেষণা ও পরীক্ষার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।

উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্ল্যা বলেন, ঢেমসি চাষ ও এর বহুমুখী ব্যবহার নিয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে যৌথ গবেষণার ব্যাপক সম্ভাবনা রয়েছে। স্থানীয় পরিবেশ ও কৃষির উপযোগিতা বিবেচনায় গবেষণার মাধ্যমে ফসলটির উৎপাদন ও বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানো সম্ভব। এ ধরনের সহযোগিতামূলক গবেষণায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি উচ্চতর গবেষণায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন। এ লক্ষ্যে চীনা গবেষকদের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

গবেষণার বিষয়ে হাবিপ্রবি গবেষক অধ্যাপক ড. আবু সাঈদ বলেন, সত্তর আশির দশকে ঢেমসি অনেক পরিচিত একটি ফসল ছিলো। রংপুর অঞ্চলে এই ফসল ব্যাপক আকারে চাষ হতো। তবে সময়ের বিবর্তনে বর্তমানে এটি বিলুপ্তির পথে। এই ফসলের পুষ্টিগুণ অনেক। বর্তমানে পুষ্টি নিরাপত্তা অনেক বড় একটি বিষয়। আমি ২০১২ সাল থেকে এই ফসল নিয়ে গবেষণা করছি। বর্তমানে আমি চীনের গবেষকের সাথে কাজ করছি। আমরা এই ফসলের উন্নত জাত এবং জীবনরহস্য উন্মোচনের চেষ্টা করছি।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধ্যাপক প্রকৌশলী ড. এস. এম. মমিনুল আলম (ডালিম)। তিনি আইইবি'র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। 
আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনকে সামনে রেখে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে পুরো ক্যাম্পাস। আবাসিক হল, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝলমল করছে রঙিন আলোয়।
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে যোগসাজশ রয়েছে: রাবি ছাত্রদল সভাপতি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমদ রাহী বলেছেন, আওয়ামী লীগ গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে অথচ জামায়াতের কোনো নেতাকর্মীর বাড়িতে এখন পর্যন্ত একটি ইটের টুকরাও পড়েনি।
জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে যোগসাজশ রয়েছে: রাবি ছাত্রদল সভাপতি
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও দপ্তরে তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল।
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব’-এর ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ।
যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান-আবির 
আরও পড়ুন
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বের শুভ উদ্বোধন
হাবিপ্রবিতে তিন দফা দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’
হাবিপ্রবিতে বাসের অবস্থান জানতে ‘HSTU বাস কই’ অ্যাপসের উদ্ভাবন
চাকরি না খুঁজে উদ্যোক্তা হতে হবে: ড. আব্দুল্লাহ আল মামুন