ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা

নজরুল বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ পিএম
ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে দুপুরের খাবার খেতে গিয়ে শিমের তরকারিতে লার্ভা পান মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে খাবার খাওয়ার সময় শিমের ভেতরে লার্ভাটি দেখতে পান ওই শিক্ষার্থী। পরে বিষয়টি হল প্রভোস্টকে দেখানোর জন্য খাবারের প্লেট নিয়ে তার কক্ষে যান তিনি। তবে প্রভোস্টকে কক্ষে না পেয়ে প্লেটটি টেবিলের ওপর রেখে চলে আসেন ওই শিক্ষার্থী।

ওই শিক্ষার্থী জানান, ‘আজ দুপুরে আমি আমার বন্ধুদের সঙ্গে হলে খেতে গিয়েছিলাম। খাবারের সঙ্গে শিমের তরকারি নিয়েছিলাম। কিছুটা খাওয়ার পর দেখি, তরকারির শিমের ভেতরে লার্ভা। সঙ্গে সঙ্গে বিষয়টি ডাইনিং পরিচালককে জানাই। তারা কিছু না বলে খাবার পরিবর্তন করে দিতে চান। এরপর তাদের সঙ্গে আর কথা না বাড়িয়ে প্রভোস্ট স্যারকে দেখানোর জন্য প্লেটসহ তার কক্ষে যাই। প্রভোস্ট স্যারকে না পেয়ে লার্ভাসহ প্লেটটি তার টেবিলে রেখে চলে আসি।’

এ বিষয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমি তো ছুটিতে আছি। এ বিষয়টি আমি জানি না। তবে এর আগেও আমি ডাইনিং পরিচালককে সতর্ক করেছি। এখন আবারও করব।’

এর আগেও গত ৮ নভেম্বর বিদ্রোহী হলের ডাইনিংয়ে খাবার গ্রহণের সময় এক শিক্ষার্থী খাবারের মধ্যে পোকামাকড়ের লার্ভা বা শুঁয়োপোকা দেখতে পান। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। একই হলের আরেক শিক্ষার্থী খাবার কক্ষে নিয়ে খাওয়ার সময় তেলাপোকা পাওয়ার অভিযোগও ওঠে।

এ ছাড়া গত ২৭ অক্টোবর অগ্নিবীণা হলের ডাইনিংয়ে ভাতের মধ্যে সেদ্ধ টিকটিকি পাওয়ার ঘটনা ঘটে। ওই দিন দুপুরে খাবার খেতে গিয়ে প্লেটের অর্ধেক ভাত খাওয়ার পর টিকটিকিটি দেখতে পান শিক্ষার্থী আরেফিন তানভীর। পরে তিনি বিষয়টি ডাইনিং পরিচালককে জানান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ছবি প্রকাশ করেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ ডিসিইউর সাত কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা।
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
খুবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওয়ালিদ ও মোস্তাফিজ
​খুলনা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের (KUMUNA) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটিকে আরও গতিশীল, দক্ষ ও আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলার প্রত্যয় নিয়ে নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
খুবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওয়ালিদ ও মোস্তাফিজ
হাবিপ্রবি-চীন যৌথ গবেষণা, বিলুপ্তপ্রায় ঢেমসি চাষে নতুন সম্ভাবনা
পুষ্টিগুণে সমৃদ্ধ অথচ স্বল্প পরিচিত ফসল ঢেমসি (Buckwheat) নিয়ে যৌথ গবেষণার সম্ভাবনা, চাষাবাদ ও বাণিজ্যিক ব্যবহার নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
হাবিপ্রবি-চীন যৌথ গবেষণা, বিলুপ্তপ্রায় ঢেমসি চাষে নতুন সম্ভাবনা
আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধ্যাপক প্রকৌশলী ড. এস. এম. মমিনুল আলম (ডালিম)। তিনি আইইবি'র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। 
আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনকে সামনে রেখে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে পুরো ক্যাম্পাস। আবাসিক হল, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝলমল করছে রঙিন আলোয়।
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
আরও পড়ুন
নজরুল বর্ষের জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশার পরশ, শীতের পদধ্বনি
‘জাতির ক্রান্তিকালে সবসময় দেশকে উদ্ধার করেছে জিয়া পরিবার’
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’