ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ

বদরুন্নেসা সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ ডিসিইউর সাত কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা।

কলেজ কর্তৃপক্ষের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৬ জানুয়ারি ২০২৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সাত কলেজের অধীনে ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের অনার্স এবং ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবর্তনে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন শেষে প্রয়োজনীয় কাগজপত্রের তিন সেট এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি নিজ নিজ বিভাগের একজন শিক্ষকের তত্ত্বাবধানে জমা দিতে হবে।

এ ছাড়া, আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অত্যন্ত জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার কার্যক্রম সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণের এই সুযোগ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

আরটিভি/ এসকেডি


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে দুপুরের খাবার খেতে গিয়ে শিমের তরকারিতে লার্ভা পান মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী।
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
খুবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওয়ালিদ ও মোস্তাফিজ
​খুলনা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন্স অ্যাসোসিয়েশনের (KUMUNA) ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী প্যানেল ঘোষণা করা হয়েছে। সংগঠনটিকে আরও গতিশীল, দক্ষ ও আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে তোলার প্রত্যয় নিয়ে নতুন এই কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
খুবি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওয়ালিদ ও মোস্তাফিজ
হাবিপ্রবি-চীন যৌথ গবেষণা, বিলুপ্তপ্রায় ঢেমসি চাষে নতুন সম্ভাবনা
পুষ্টিগুণে সমৃদ্ধ অথচ স্বল্প পরিচিত ফসল ঢেমসি (Buckwheat) নিয়ে যৌথ গবেষণার সম্ভাবনা, চাষাবাদ ও বাণিজ্যিক ব্যবহার নিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
হাবিপ্রবি-চীন যৌথ গবেষণা, বিলুপ্তপ্রায় ঢেমসি চাষে নতুন সম্ভাবনা
আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) অধ্যাপক প্রকৌশলী ড. এস. এম. মমিনুল আলম (ডালিম)। তিনি আইইবি'র টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হন। 
আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নেতৃত্বে বুটেক্সের অধ্যাপক ড. মমিনুল আলম
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনকে সামনে রেখে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে পুরো ক্যাম্পাস। আবাসিক হল, একাডেমিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ঝলমল করছে রঙিন আলোয়।
হীরকজয়ন্তী ঘিরে আলোকসজ্জায় সেজেছে চবি, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
আরও পড়ুন
ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে
ককটেল বিস্ফোরণ, প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাবির এক কর্মচারী বরখাস্ত
বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল
টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ফের ককটেল বিস্ফোরণ