ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আটক কর্মকর্তাদের পুলিশে দেওয়ার দাবিতে মধ্যরাতে জবি ক্যাম্পাসে ছাত্রদল

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৮ এএম
ছবি: আরটিভি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক ৫ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তরের দাবিতে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে তাদের আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তাদের মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় সোমবার রাতে জরুরি সভা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভা শেষে রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন আটক পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্তের কথা জানান। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কমিটি গঠন এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

তবে প্রশাসনের এ সিদ্ধান্তে সন্তুষ্ট নন ছাত্রদলের নেতাকর্মীরা। আটক কর্মকর্তাদের ছেড়ে দেওয়া হতে পারে—এমন আশংকা থেকে শাখা ছাত্রদলের আহ্বায়ক হিমেলের নেতৃত্বে রাত আনুমানিক দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তারা। আটক কর্মকর্তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আরটিভি নিউজকে বলেন, কিছুদিন আগে ক্যাম্পাসের পাশ থেকে ককটেল হাতে নিষিদ্ধ ছাত্রলীগের একজন কর্মীকে আটক করি আমরা। তখন তার মুঠোফোন থেকে এসব কর্মকর্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাই। সেই প্রেক্ষাপটে আজ তাদের আটক করে প্রক্টর অফিসে দেওয়া হয়।

তিনি আরও বলেন, আমাদের সন্দেহ, সুযোগ বুঝে তাদের ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রশাসন তাদের সাময়িক বরখাস্ত করেছে। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তাদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ আমরা প্রশাসনকে দিয়েছি। এখন আমরা চাই, প্রশাসন তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিক। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করা হোক।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আটক পাঁচ কর্মকর্তা হলেন— পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ-পরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল জীবিকাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)।
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির ৫ কর্মকর্তা বরখাস্ত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির ৫ কর্মকর্তা বরখাস্ত
রাকসু নির্বাচন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। 
রাকসু নির্বাচন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭ শুরু হয়েছে।
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ র‍্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
আরও পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির ৫ কর্মকর্তা বরখাস্ত
দুঃসময়ের সেই ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন জেলা পরিষদ প্রশাসক
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
জবিতে ছাত্রদলের নাশকতাবিরোধী অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও আটক ৪ কর্মকর্তা