ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির ৫ কর্মকর্তা বরখাস্ত

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ এএম
ছবি: আরটিভি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) রাতে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপ-পরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, প্রাথমিক তদন্তে অভিযুক্ত ৫ কর্মকর্তার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি অধিকতর তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালান শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে তারা পাঁচ কর্মকর্তাকে আটক করেন। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে হস্তান্তর করা হয়।

এদিকে একই দিন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের করিডোরে থাকা শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতি নামিয়ে ভাঙচুর করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিম জানান, করিডোরে প্রতিকৃতিটি রাখা নিয়ে শিক্ষার্থী নেতাকর্মীরা তার কাছে জানতে চান এবং এর ব্যাখ্যা দাবি করেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল জীবিকাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)।
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
আটক কর্মকর্তাদের পুলিশে দেওয়ার দাবিতে মধ্যরাতে জবি ক্যাম্পাসে ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক ৫ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তরের দাবিতে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক কর্মকর্তাদের পুলিশে দেওয়ার দাবিতে মধ্যরাতে জবি ক্যাম্পাসে ছাত্রদল
রাকসু নির্বাচন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। 
রাকসু নির্বাচন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭ শুরু হয়েছে।
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ র‍্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
আরও পড়ুন
আটক কর্মকর্তাদের পুলিশে দেওয়ার দাবিতে মধ্যরাতে জবি ক্যাম্পাসে ছাত্রদল
জবি থেকে শুরু, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ নিধন শুরু করতে হবে: ছাত্রদল নেতা হিমেল
জবিতে ছাত্রদলের নাশকতাবিরোধী অভিযান, শিক্ষককে জিজ্ঞাসাবাদ ও আটক ৪ কর্মকর্তা
জবিতে আ.লীগ সংশ্লিষ্ট ৫ কর্মকর্তাকে ধরে বেধড়ক পিটুনি