ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ মুজিবের ম্যুরালে ভাসানীর প্রতিকৃতি স্থাপন

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: আরটিভি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট কাঠামোয় মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি সংবলিত নতুন ম্যুরাল স্থাপন করা হয়েছে।

ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে নবনির্মিত ম্যুরালটির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য ও সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে মুজিববর্ষ উপলক্ষে ক্যাফেটেরিয়ার সামনের প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি নির্মাণ ও উদ্বোধন করা হয়েছিল। তবে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ম্যুরাল থেকে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সরিয়ে ফেলেন। এ সময় ম্যুরালের মূল স্তম্ভ ও অবকাঠামো অক্ষত ছিল।

দীর্ঘদিন অব্যবহৃত থাকা সেই কাঠামোতেই এবার মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি স্থাপন করা হলো।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৭ নভেম্বর এই মহান নেতার মৃত্যু হয়। তার ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়জুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই ৫ কর্মকর্তা
মুচলেকা নিয়ে পরিবারের কাছে পাঠানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাময়িক বহিষ্কৃত সেই পাঁচ কর্মকর্তাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটকের পর তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই ৫ কর্মকর্তা
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর
রাকসুর সাবেক (সহসভাপতি) ভিপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর
কিউএস টেকসই র‍্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাবি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে ৬৫ ধাপ এগিয়ে ৯৭৭তম অবস্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যা দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ভেতরে পঞ্চম অবস্থানে রয়েছে। 
কিউএস টেকসই র‍্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাবি
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ
আরও পড়ুন
মাভাবিপ্রবির সিরাজগঞ্জ ক্যাম্পাসে ভেটেরিনারি অনুষদে ৪০ শিক্ষার্থী ভর্তির অনুমোদন
ওভারটেক নিয়ে বিরোধ, হাতাহাতির একপর্যায়ে রিকশাচালককে চাপা দিল ট্রাক
আন্তর্জাতিক ক্রেডিট ট্রান্সফার, এক্সচেঞ্জ ও বৃত্তির সুযোগ বাড়াতে মাভাবিপ্রবিতে ওআইএ চালু
মন্ত্রীর হাতে পুরস্কার পেলেন শিক্ষক-কর্মকর্তাদের ‘মেধাবী সন্তান’, গবেষকদের ভাগ্যে জুটল ফটোসেশন