ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই ৫ কর্মকর্তা

জবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: আরটিভি

মুচলেকা নিয়ে পরিবারের কাছে পাঠানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাময়িক বহিষ্কৃত সেই পাঁচ কর্মকর্তাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটকের পর তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছিল।

প্রায় ১২ ঘণ্টা পর মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ কর্মকর্তার নিরাপত্তার স্বার্থে তাদের থানায় রাখার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের থানায় রাখা হয়। পরে প্রক্টরিয়াল বডির জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ বলেন, আগের দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের মূল দায়িত্ব ছিল। এ কারণে রাতের বেলা তাদের থানায় রাখা হয়েছিল।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ইউটিএল, সাদা দল, কর্মকর্তা-কর্মচারী সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মিলিত সিদ্ধান্তে তাদের থানা থেকে ফিরিয়ে আনা হয়েছে। পরে মুচলেকা নিয়ে পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয়।

পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে প্রক্টর বলেন, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের সময় দেওয়া হয়েছে। তদন্ত শেষে অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কিংবা অন্য কোনো প্রয়োজনে প্রশাসন তাদের উপস্থিত হতে বললে প্রত্যেককে হাজির থাকতে হবে।

এর আগে, সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে পাঁচ কর্মকর্তাকে আটক করেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে তাদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। এ সময় তাদের মারধরের ঘটনাও ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। রাত সাড়ে ৩টার দিকে তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

সাময়িক বহিষ্কৃত পাঁচ কর্মকর্তা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেখ মুজিবের ম্যুরালে ভাসানীর প্রতিকৃতি স্থাপন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট কাঠামোয় মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি সংবলিত নতুন ম্যুরাল স্থাপন করা হয়েছে। 
শেখ মুজিবের ম্যুরালে ভাসানীর প্রতিকৃতি স্থাপন
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর
রাকসুর সাবেক (সহসভাপতি) ভিপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর
কিউএস টেকসই র‍্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাবি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে ৬৫ ধাপ এগিয়ে ৯৭৭তম অবস্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যা দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ভেতরে পঞ্চম অবস্থানে রয়েছে। 
কিউএস টেকসই র‍্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাবি
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর বাসভবনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মী কর্তৃক হামলার অপচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
রিজভীর বাসভবনে হামলার অপচেষ্টায় নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের নিন্দা ও প্রতিবাদ
আরও পড়ুন
পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
নেত্রকোনায় বিএনপির অফিসে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আগুন 
রাতভর অবস্থানের পর আটক কর্মকর্তাদের পুলিশের কাছে দিল জবি ছাত্রদল
ফ্লাইওভার থেকে বিমানবন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ককটেল নিক্ষেপ