ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের মধ্যে হাতাহাতি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তীর অনুষ্ঠানে মুখোমুখি অবস্থানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে শিবিরের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই পক্ষের মাঝখানে অবস্থান নেন প্রক্টরিয়াল বডির সদস্যরা। পরে তাদের মধ্যস্থতায় দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে হীরকজয়ন্তীর অনুষ্ঠানস্থলে প্রবেশ করে শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এ সময় সেখানে উপস্থিত শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়।

এ ঘটনায় শিবিরের দুই কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইদ বিন হাবিব। তিনি জানান, আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর উদ্‌যাপন করছি আমরা। আমাদের বড় ভাইয়েরা এসেছেন, আমরা আনন্দ করব। এ উৎসব নষ্ট করার জন্য মিছিল নিয়ে আসবে, আমরা প্রত্যাশা করিনি। তারা মিছিল নিয়ে এসে ধাক্কাধাক্কি ও আঘাত করে। আমরা পরিস্থিতি অনুযায়ী সেখান থেকে চলে এসেছিলাম। আমরা চাই, উৎসবটা সুন্দরভাবে শেষ হোক।’

অন্যদিকে, শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম রনি বলেন, ‘ছাত্রদলের সভাপতি বলেছেন, এখানে মিছিল হলে বিশৃঙ্খলা হতে পারে। আমি তাদের আশ্বস্ত করেছি, আমাদের লোকজন কেউ ঢুকবে না। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। ছাত্রসংগঠন হিসেবে আমাদের কর্মসূচি থাকবেই। আশা করি, তারা কারও কর্মসূচিতে বাধা দেবেন না। তারা তাদেরটা পালন করুক, আমরা আমাদেরটা পালন করি স্বাভাবিকভাবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুল হোসেন বলেন, ‘এটা তেমন কিছু হয়নি। কেন্দ্রীয় খেলার মাঠে শাখা ইসলামী ছাত্রশিবিরের একটি আনন্দমিছিল প্রবেশ করছিল। সে সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে কিছু কথা হয়। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। তবে কেউ আহত হননি। আমরা মাঝখানে মধ্যস্থতা করার পরপরই দুইপক্ষ নিজেদের মতো চলে গেছে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই ৫ কর্মকর্তা
মুচলেকা নিয়ে পরিবারের কাছে পাঠানো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাময়িক বহিষ্কৃত সেই পাঁচ কর্মকর্তাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটকের পর তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন সেই ৫ কর্মকর্তা
শেখ মুজিবের ম্যুরালে ভাসানীর প্রতিকৃতি স্থাপন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরালের অবশিষ্ট কাঠামোয় মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতি সংবলিত নতুন ম্যুরাল স্থাপন করা হয়েছে। 
শেখ মুজিবের ম্যুরালে ভাসানীর প্রতিকৃতি স্থাপন
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর
রাকসুর সাবেক (সহসভাপতি) ভিপি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রাবির শিক্ষা-গবেষণার উন্নয়নে সহযোগিতার আশ্বাস রুহুল কবির রিজভীর
কিউএস টেকসই র‍্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাবি
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) বিশ্বসেরা টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এতে ৬৫ ধাপ এগিয়ে ৯৭৭তম অবস্থান অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। যা দেশের ২৫টি বিশ্ববিদ্যালয়ের ভেতরে পঞ্চম অবস্থানে রয়েছে। 
কিউএস টেকসই র‍্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাবি
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
আরও পড়ুন
ছাত্রদল নেতার পোস্ট— ‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’
পলাতক হাসিনা ভারতের অর্থায়নে সন্ত্রাসীদেরকে দিয়ে দেশের সম্পদ নষ্ট করছে: রাবি ছাত্রদল সভাপতি  
রাতভর অবস্থানের পর আটক কর্মকর্তাদের পুলিশের কাছে দিল জবি ছাত্রদল
আটক কর্মকর্তাদের পুলিশে দেওয়ার দাবিতে মধ্যরাতে জবি ক্যাম্পাসে ছাত্রদল