ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বিশ্বখ্যাত প্যালগ্রেভ এনসাইক্লোপিডিয়ায় বাংলাদেশি গবেষক তাসরিফের লেখা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পিএম
বাংলাদেশি গবেষক তাসরিফ মাহমুদ। ছবি: সৌজন্য

আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা প্যালগ্রেভ ম্যাকমিলান থেকে প্রকাশিত দ্যা প্যালগ্রেভ এনসাইক্লোপিডিয়া অব মেডিয়েভাল উইমেনস রাইটিং ইন দ্য গ্লোবাল মিডল এজেস—এ স্থান পেয়েছে বাংলাদেশি গবেষক তাসরিফ মাহমুদের লেখা ‘অভ্যাইয়ার’। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ডাকোটার ইংরেজি বিভাগে পড়াশোনা করছেন।

‘অভ্যাইয়ার’ নামটা মুলত তামিলনাড়ুর ইতিহাস ও সাহিত্যে জ্ঞানী ও সম্মানিত নারীদের বোঝাতে ব্যবহৃত একটি বিশেষ উপাধি। বিভিন্ন সময়ে এই নামে পরিচিত নারী কবি ও সাহিত্যিকেরা তামিল সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাসরিফ মাহমুদ তার লেখায় তাদের ইতিহাস, সাহিত্যকর্ম এবং গুরুত্ব তুলে ধরেছেন।

এই লেখার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দক্ষিণ এশিয়ার নারীদের সাহিত্য ও ইতিহাসকে আন্তর্জাতিক পাঠকের সামনে তুলে ধরা। মধ্যযুগের নারী লেখকদের নিয়ে আলোচনা অনেক সময় ইউরোপকেন্দ্রিক হয়ে থাকে। ‘অভ্যাইয়ার’ এন্ট্রিটি সেই আলোচনায় ভারতীয় উপমহাদেশের নারীদের ইতিহাস ও সাহিত্যকে যুক্ত করেছে।

তাসরিফ মাহমুদের ‘অভ্যাইয়ার’ এন্ট্রিটি ২০২৫ সালের ২২ জুলাই স্প্রিঙ্গার নেচার—এর মাধ্যমে অনলাইনে প্রকাশিত হয়। এনসাইক্লোপিডিয়াটি সম্পাদনা করেছেন মিশেল এম. সাওয়ার, ডায়ান ওয়াট এবং লিজ হারবার্ট ম্যাকাভয়।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি এনসাইক্লোপিডিয়ায় দক্ষিণ এশিয়ার নারী সাহিত্যিকদের নিয়ে একজন বাংলাদেশি গবেষকের কাজ প্রকাশ পাওয়া বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মাধ্যমে বিশ্বজুড়ে গবেষক ও পাঠকদের কাছে তামিল সাহিত্য এবং উপমহাদেশের নারীদের সাহিত্যিক অবদান সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসানের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি
আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু 
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আজ (২৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।
আজ থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু 
প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিল মাদরাসা বোর্ড
সরকারি কলেজের অধ্যক্ষদের মাউশির জরুরি নির্দেশনা
দেশের সব সরকারি কলেজের পাঠদানের রুটিন চেয়ে অধ্যক্ষদের জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন।
সরকারি কলেজের অধ্যক্ষদের মাউশির জরুরি নির্দেশনা
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তর্জাতিক সম্প্রীতির আবহে মিশরের ঐতিহ্যবাহী আইন শামস বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান।
কায়রোর আইন শামস বিশ্ববিদ্যালয়ে নবীন বরণে উচ্ছ্বসিত বাংলাদেশি শিক্ষার্থীরা
আরও পড়ুন
সবজিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি কীটনাশক
বিচ্ছেদে কে বেশি কষ্ট পান, পুরুষ নাকি নারী? যা বলছে গবেষণা
মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ২৮৭ জনের বড় নিয়োগ