ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মানবমস্তিষ্ক দুটি পৃথক অঙ্গের সমষ্টি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
ছবি: সংগৃহীত

সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানবমস্তিষ্ক মূলত দুটি পৃথক ও স্বাধীন স্নায়ুতন্ত্র বা অঙ্গের সমষ্টি হিসেবে গঠিত। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এই তথ্য জানা গেছে।

গবেষকেরা বলেন, ৫০ কোটি বছর আগেও প্রাণীর পৃথক স্নায়ুতন্ত্র বিদ্যমান ছিল, যা এখন প্রায় এক হয়ে কাজ করছে।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মানবমস্তিষ্ক একটি নয়, বরং দুটি পৃথক অঙ্গের সমষ্টি। আলঝেইমার্স বা এএলএসের মতো গুরুতর রোগের চিকিৎসার গবেষণায় এই আবিষ্কার বিরাট ভূমিকা রাখতে পারে।

মস্তিষ্কের একদম প্রাথমিক বিকাশের ক্ষেত্রে বিজ্ঞানীরা একটি নতুন মোড় উন্মোচন করেছেন, যা গবেষকদের সবচেয়ে ধ্বংসাত্মক কিছু রোগ নিয়ে পড়াশোনার নতুন পথ দেখাতে পারে। বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ গত শুক্রবার প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, মস্তিষ্ক মূলত দুটি পৃথক স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত, যা আলাদাভাবে বিকশিত হয়।

প্রথমত, মস্তিষ্কের পেছনের অংশটি কিছুটা প্রাচীন, যাকে বলা হয় ‘হিন্দব্রেন’ বা পশ্চাৎ-মস্তিষ্ক। এ ছাড়া রয়েছে অগ্র-মস্তিষ্ক (ফোরব্রেন) ও মধ্য-মস্তিষ্ক (মিডব্রেন)—যা আমাদের উচ্চমানের চিন্তা করতে শেখায় এবং কবিতা লেখা, গণিত কষা বা নিজেদের উৎপত্তি নিয়ে কৌতূহলী হওয়ার মতো বিষয়গুলোর মাধ্যমে আমাদের অন্য প্রাণীদের থেকে আলাদা মানুষ হিসেবে গড়ে তোলে।

এই আবিষ্কার গবেষকদের প্রথমবারের মতো গবেষণাগারে এক বিশেষ ধরনের মস্তিষ্ক কোষ তৈরি করতে সাহায্য করেছে। এ সাফল্য স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ), অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস (এএলএস) এবং ব্রেন স্টেমকে আক্রান্ত করে এমন অন্যান্য মারাত্মক রোগের গবেষণার গতি বাড়াতে সাহায্য করবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস