ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

তরুণদের বিজ্ঞানমনস্ক চিন্তায় উৎসাহিত করলেই আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব: রেল প্রতিমন্ত্রী হাবিব

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
রাজধানীর ‘সায়েন্স অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি : সংগৃহীত

তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করার মাধ্যমেই একটি প্রযুক্তিনির্ভর, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মান্ডায় পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘সায়েন্স অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী মেলায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ও উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

মেলায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য ইংরেজি ও বাংলা মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প, মডেল ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

সমাপনী বক্তব্যে পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মহসিন মজুমদার অতিথি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মহসিন মজুমদার আরও বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। 
বাংলাদেশি শিক্ষার্থীদের এমবিবিএস-বিডিএসে ভর্তির সুযোগ দিচ্ছে পাকিস্তান
এইচএসসিতে অকৃতকার্যদের জন্য আরেকটা সুযোগ, জানা গেল পরীক্ষার সম্ভাব্য সময়
ফলাফলে রীতিমত ধস নেমেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়। অকৃতকার্য হয়েছে ৪৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী; সংখ্যায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। তবে এবারই প্রথম একই সেশনে নিজেদের প্রমাণের আরেকটা সুযোগ পাচ্ছে সর্বোচ্চ দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা।
এইচএসসিতে অকৃতকার্যদের জন্য আরেকটা সুযোগ, জানা গেল পরীক্ষার সম্ভাব্য সময়
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
চলতি সপ্তাহের শেষ দিকে টানা তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন দেশের স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।
চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
এবার বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর
রোববার (১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ মন্ত্রণালয়ে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
এবার বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর
এইচএসসির ফল / সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অসাধারণ সাফল্য
এবারের এইচএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অসাধারণ সাফল্য অর্জন করেছে। 
সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে অসাধারণ সাফল্য