ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ডিআইইউতে ক্যাম্পাস-টু-করপোরেট সেমিনার, স্বাক্ষরিত সমঝোতা স্মারক

ডিআইইউ সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত ‘ক্যাম্পাস টু করপোরেট সেমিনার ২০২৬’ । ছবি : আরটিভি

শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও বাস্তব কর্মজগতের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হয়েছে ‘ক্যাম্পাস টু করপোরেট সেমিনার ২০২৬’। একই সঙ্গে শিক্ষার্থীদের ক্যারিয়ারভিত্তিক দিকনির্দেশনা ও পেশাগত উন্নয়নে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এসটিসি অডিটোরিয়ামে ডিআইইউ বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়। ‘ক্যাম্পাস ও করপোরেটের মধ্যকার দূরত্ব কমানো’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ১৮০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন।

সেমিনারে করপোরেট জগতের বাস্তবতা, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা, ক্যারিয়ার প্রস্তুতি ও পেশাগত উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিরা।

বক্তাদের মধ্যে ছিলেন বেটোপিয়া গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম, জেডটিই করপোরেশন বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের কান্ট্রি হেড মো. ইফতেখাইরুল আলম শেহাব, ড্যাফোডিল গ্রুপের গ্লোবাল হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং ও এআই বিজনেস হেড পলাশ আহমেদ এবং স্কিল জবসের আইটুআই প্রোগ্রামের প্রধান মো. মামুনুর রশিদ।

অনুষ্ঠানে ডিআইইউর ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান বুশরা ফেরদৌসসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ক্যারিয়ার নির্দেশনা, শেখার সুযোগ এবং পেশাগত উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার পথ তৈরি হবে বলে জানান আয়োজকরা।

ডিআইইউ বিজনেস ক্লাবের সভাপতি শেখ সোয়েব বলেন, আজকের আয়োজনটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও অর্থবহ একটি উদ্যোগ। ‘ক্যাম্পাস টু করপোরেট সেমিনার ২০২৬’-এ ১৮০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ এ ধরনের ক্যারিয়ারভিত্তিক উদ্যোগের প্রতি শিক্ষার্থীদের আগ্রহকে তুলে ধরে।

তিনি বলেন, ডিআইইউ বিজনেস ক্লাব সবসময়ই শিক্ষার্থীদের ক্যারিয়ার নির্দেশনা, দক্ষতা উন্নয়ন এবং বাস্তব কর্মজগতের সঙ্গে পরিচিত করার জন্য বিভিন্ন সেমিনার, কর্মশালা ও ইন্ডাস্ট্রি এক্সপোজারের আয়োজন করে আসছে। আজকের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞ শিল্প বিশেষজ্ঞদের কাছ থেকে করপোরেট জগতের প্রয়োজনীয়তা ও নিজেদের প্রস্তুত করার বিষয়ে বাস্তব দিকনির্দেশনা পেয়েছে।

এমওইউ স্বাক্ষরের বিষয়ে শেখ সোয়েব বলেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরও নিয়মিত ও কার্যকর ক্যারিয়ারভিত্তিক নির্দেশনা নিশ্চিত করার লক্ষ্যে আমরা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা শিক্ষার্থীদের জন্য আরও বেশি শেখার সুযোগ, ক্যারিয়ার নির্দেশনা এবং পেশাগত উন্নয়নের পথ তৈরি করবে।

তিনি আরও বলেন, ডিআইইউ বিজনেস ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রয়োজনকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অবরুদ্ধ উপাচার্য ভবনের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন প্রাক্তন শিক্ষার্থী।
চুয়েটে দীর্ঘসময় অবরুদ্ধ উপাচার্য
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ