ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ এএম
ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মিলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদের সই করা চিঠিতে এসব তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বর্তমান রূপান্তরমুখী অভিযাত্রা এবং পরিবর্তিত জাতীয় ও বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে এ সম্মিলন বিশেষ তাৎপর্য বহন করে। দেশের কলেজ শিক্ষার গুণগত মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার বিকাশে অধ্যক্ষবৃন্দের ভূমিকা আরও কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে এ সম্মিলন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ জাতীয় শিক্ষানীতি, সরকারের শিক্ষা-দর্শন, উচ্চশিক্ষা উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারে ঘোষিত শিক্ষা সংক্রান্ত অঙ্গীকার ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রেরণা লাভ করবেন।

এতে আরও বলা হয়েছে, অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে নির্ধারিত লিংকে (https://collegeportal.nu.ac.bd/) প্রবেশ করে কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ড্যাশবোর্ড থেকে অধ্যক্ষ সম্মিলন ২০২৬ ক্লিক করে যথাযথভাবে ফরম পূরণ করে আগামী ১০ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর পরবর্তীতে আমন্ত্রণপত্র প্রেরণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অনুষ্ঠানে অংশ নিতে অধ্যক্ষদের অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে যোগদানের জন্য অধ্যক্ষ ও শিক্ষকদের বিধি মোতাবেক প্রতিষ্ঠান থেকে টিএ/ডিএ প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত 
বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। 
১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত 
স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য বিশেষ কোটা 
বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন এই নীতিমালায় একই পরিবারের ভাইবোনদের একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ নিশ্চিত করতে বিশেষ কোটার ব্যবস্থা রাখা হয়েছে। 
স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য বিশেষ কোটা
বেসরকারি স্কুলে ভর্তিতে নতুন নীতিমালা
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে।
বেসরকারি স্কুলে ভর্তিতে নতুন নীতিমালা
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ফি কত?
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আর জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর। এরপর ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের ফি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে ক্যারিগারি শিক্ষা বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৭ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের টিসি (TC) ও পিসি (PC) নম্বর অনলাইনে এন্ট্রির সময় নির্ধারণ করা হয়েছে ১৯ থেকে ৩০ নভেম্বর। একই দিন থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে আবেদন করতে পারবে। এছাড়া ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি এবং প্রতিষ্ঠান প্রতি এক হাজার টাকা জরিমানা দিয়ে ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে। ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২০২৭ সালের ৪ থেকে ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। ফরম পূরণের ফি হিসেবে পরীক্ষার ফি ৪০০ টাকা, নম্বরপত্র ফি ৮০ টাকা, সনদপত্র ফি ১২০ টাকা, বাস্তব প্রশিক্ষণ ফি ১৫০ টাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে সংযোগ রক্ষাকারী ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্র ও ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক ফি দিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় ছয়টি বিষয়, ঐচ্ছিক বিষয়সহ, প্রতি বিষয়ে ৩৫ টাকা হারে মোট ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আরটিভি/এসআর    
এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ফি কত?
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
যবিপ্রবির খেলোয়াড়দের পেটালেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়েরা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় অংশ নিতে প্রস্তুত রুয়েট