ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার নিয়ে কী ঘটেছে?

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’ ও ‘শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও অধ্যক্ষ সম্মিলনে অংশ নেওয়া অতিথিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্যালেন্ডারটি প্রত্যাহার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে নতুন করে ডেস্ক ক্যালেন্ডার ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন অনুষ্ঠিত হয়। এতে দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মিলনে অংশগ্রহণকারীদের প্রত্যেককে বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারসহ বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়। ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় এক পাশে রাষ্ট্রপতি এবং অন্য পাশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ছবি ছাপানো হয়েছে। নিচে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের একটি ছবি রয়েছে।

ছবিতে থাকা ব্যানারে লেখা রয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ।’ এ ছাড়া ব্যানারে বেগম খালেদা জিয়ার ছবির নিচে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব’ লেখা রয়েছে।

বিষয়টি সম্মিলনে অংশ নেওয়া ব্যক্তিদের নজরে আসার পর তোলপাড় সৃষ্টি হয়। ক্যালেন্ডারে এমন ভুলকে কর্তৃপক্ষের চরম অবহেলা ও দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এ ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। ইতিমধ্যে ক্যালেন্ডারটি প্রত্যাহার করা হয়েছে। নতুন করে ডেস্ক ক্যালেন্ডার ছাপানো হবে।

তিনি আরও বলেন, ক্যালেন্ডারটির ডিজাইন ধানমন্ডি অফিস থেকে চূড়ান্ত করা হয়। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন
গোপালগঞ্জের আলিম পরীক্ষাকেন্দ্রও বাতিল, পরীক্ষা হবে মাদারীপুরে
গোপালগঞ্জে অনিবার্য কারণবশত আসন্ন আলিম (সাপ্লিমেন্টারি) পরীক্ষার কেন্দ্র বাতিল করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
গোপালগঞ্জের আলিম পরীক্ষাকেন্দ্রও বাতিল, পরীক্ষা হবে মাদারীপুরে
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনছে সরকার। একই সঙ্গে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনাবেতনে পড়ার সুযোগ পাবে।
উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী
‘ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, অংশ নেবে ২ লাখ ৯০ হাজার’
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন থেমে না যায়, সে লক্ষ্যে বিশেষ পরীক্ষা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরীক্ষায় প্রায় ২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী অংশ নেবে।
‘ফেল করা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা, অংশ নেবে ২ লাখ ৯০ হাজার’
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া নিয়ে দুশ্চিন্তা ও উদ্বিগ্নতার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা নেব কীভাবে দুশ্চিন্তায় আছি: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা