ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি: সংগৃহীত

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নামে পরিচালিত অনুমোদনহীন সব ফেসবুক পেজ ও গ্রুপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব অননুমোদিত পেজ ও গ্রুপ ৭ দিনের মধ্যে বন্ধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মাউশি জানিয়েছে, মাউশির একমাত্র অনুমোদিত ফেসবুক পেজ হলো ‘Directorate of Secondary and Higher Education DSHE’ (https://www.facebook.com/dshe.moebd)। পেজটিতে বর্তমানে ১ লাখ ১৫ হাজার ফলোয়ার রয়েছে। এর বাইরে মাউশির নামে পরিচালিত কোনো ফেসবুক পেজ অনুমোদিত নয়।

রবিবার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাউশি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নজরে এসেছে যে, বিভিন্ন ব্যক্তি কর্তৃক “মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর”, “মাউশি” অথবা “Directorate of Secondary and Higher Education DSHE” অথবা অনুরূপ নাম, পরিচিতি, লোগো/প্রতীক ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ফেইসবুক পেইজ ও গ্রুপ পরিচালনা করা হচ্ছে। এসব পেইজ/গ্রুপের কোনটিই মাউশি কর্তৃক অনুমোদিত বা পরিচালিত নয় এবং এসব পরিচালনার ক্ষেত্রে অধিদপ্তরের কোনো সংশ্লিষ্টতা নেই বা পূর্বানুমতি গ্রহণ করা হয়নি। প্রকৃতপক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের “Directorate of Secondary and Higher Education DSHE" (https://www.facebook.com/dshe.moebd) নামে অফিসিয়াল ফেইসবুক পেইজ ছাড়া আর কোনো অনুমোদিত পেইজ নেই।

এতে বলা হয়, উল্লিখিত অননুমোদিত ফেইসবুক পেইজ/গ্রুপসমূহে কোনো কোনো ক্ষেত্রে মাউশির দাপ্তরিক সিদ্ধান্ত, আদেশ, বিজ্ঞপ্তি বা কার্যক্রম সম্পর্কে অনুমোদনহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এছাড়াও কোনো কোনো পেইজ/গ্রুপে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অশালীন, মানহানিকর, আপত্তিকর ও অসত্য বক্তব্য এবং রাষ্ট্র ও সরকার সম্পর্কিত বিভিন্ন ধরনের অনভিপ্রেত বক্তব্য/মন্তব্য প্রকাশ করা হচ্ছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন সাধারণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভাবমূর্তি ও দাপ্তরিক তথ্যের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হচ্ছে।

এতে আরও বলা হয়, এই বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে অধিদপ্তরের পূর্বানুমোদন ব্যতীত মাউশির নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে কোনো ফেইসবুক পেইজ/গ্রুপ পরিচালনাসহ সকল কার্যক্রম বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো। এরপরও কোনো ব্যক্তি/ব্যক্তিবর্গ কর্তৃক অননুমোদিতভাবে মাউশির নাম ও পরিচয় ব্যবহার করে ফেইসবুক পেইজ/গ্রুপ পরিচালনা এবং আইনবিরোধী বা আপত্তিকর কার্যক্রম অব্যাহত রাখা হলে, কোনো প্রকার অতিরিক্ত সতর্কীকরণ ব্যতিরেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের এটিকে ‘সর্বশেষ সতর্কতা’ হিসেবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে অননুমোদিত কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং
শিক্ষা খাতের নানা সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বেরিয়ে আসতে হবে, লাস্ট ওয়ার্নিং নোওয়ে।
নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং
‘ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে’
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সেজন্য এইচএসসি সাপ্লিমেন্টারি এবং পুনর্মূল্যায়ন পরীক্ষার ফল ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করা হবে। 
‘ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে’
গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত
দেশের সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মোট আসন রয়েছে ১৬ হাজার ৯৩টি। এ বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরও বাড়তে পারে। নতুন করে চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মোট আসন সংখ্যা বেড়ে ১৬ হাজার ৬৪৩টিতে দাঁড়াতে পারে।
গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন করবেন যেভাবে
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালের শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সোনালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী এককালীন ১৫ হাজার টাকা করে পাবেন। গত ৮ নভেম্বর থেকে এ বৃত্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সোনালী ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে উচ্চমাধ্যমিক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। একইভাবে, ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা উচ্চমাধ্যমিক পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ নির্ধারণ করা হয়েছে। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫ প্রয়োজন। স্নাতক পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৫ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য জিপিএ ৩ দশমিক ৫ থাকতে হবে। আবেদনকারীকে দরিদ্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী, এতিম, প্রতিবন্ধী অথবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে। মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া আবেদনকারীর বাবা-মা বা অভিভাবকের মাসিক আয় সর্বোচ্চ ১৫ হাজার টাকা হতে হবে। স্বচ্ছল পরিবারের সন্তানদের আবেদন না করার পরামর্শ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। যেভাবে আবেদন করবেন আগ্রহী শিক্ষার্থীদের সোনালী ব্যাংকের ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৭ নভেম্বর। বৃত্তির যোগ্যতা, আবেদনপ্রক্রিয়া ও প্রয়োজনীয় নির্দেশনাসহ বিস্তারিত তথ্য সোনালী ব্যাংকের সিএসআর-সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। আরটিভি/এসআর
শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন করবেন যেভাবে
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ
সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের মধ্যদিয়ে সম্পূরক এই পরীক্ষা শুরু হচ্ছে, যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ
আরও পড়ুন
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা যা জানা গেল
শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে মাউশির বিজ্ঞপ্তি