ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা যা জানা গেল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পিএম
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হলেও আগামী শনিবার (১৭ অক্টোবর) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় চালু রেখে প্রয়োজনীয় প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করা হবে। তবে নিয়মিত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

বুধবার (১৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণি কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে। ছুটির মধ্যে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও জরুরি দাপ্তরিক কাজের জন্য প্রতিষ্ঠানপ্রধানের কার্যালয় খোলা রাখা হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট অফিসগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হচ্ছে।

তবে অফিস খোলা রাখার সিদ্ধান্তের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, এদিন নিয়মিত পাঠদান বন্ধ থাকবে।

ছুটির মধ্যে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশাসনিক প্রয়োজনে ভোগান্তি এড়াতে অফিস খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী ফরম পূরণসহ বিভিন্ন জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করতে পারবেন।

এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক চিঠিতে ১৭ অক্টোবর শিক্ষাসংশ্লিষ্ট অফিস খোলা রাখার নির্দেশনা দেয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে টানা ছুটি। সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ছুটির তালিকা এবং সাপ্তাহিক বন্ধ মিলিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা এ অবকাশ পাবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ জোরদার বিষয়ক উন্মুক্ত বক্তৃতা
নারী অধিকার ও সমতা নিশ্চিতে রাজনৈতিক নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন অধিকারকর্মীরা। তারা নারী অধিকারবিরোধী প্রতিক্রিয়া মোকাবিলায় রাষ্ট্রকে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দিয়েছেন।
সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে রাজনৈতিক নেতৃত্বে নারীর অংশগ্রহণ জোরদার বিষয়ক উন্মুক্ত বক্তৃতা
শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার নতুন তথ্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার নতুন তথ্য
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
উচ্চশিক্ষায় পিএইচডিধারী শিক্ষকের ঘাটতি কমানো, গবেষণার সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নে গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানোর লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশে-বিদেশে অন্তত ৩ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনে সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে মাউশির বিজ্ঞপ্তি
২০২৬-২৭ অর্থবছরে মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও সংশোধনের সুযোগ দিতে এমআইএস সফটওয়্যার চালু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে মাউশির বিজ্ঞপ্তি
আরও পড়ুন
শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
বৃত্তির তথ্য ও ব্যাংক অ্যাকাউন্ট সংশোধনের সুযোগ দিয়ে মাউশির বিজ্ঞপ্তি
ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা