ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি

আরটিভি নিউজ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ এএম
ছবি: সংগৃহীত

নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পেতে পারেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা উপলক্ষে ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, শ্যামাপূজা উপলক্ষেও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।

তালিকা অনুযায়ী, আগামী শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং রোববার (৮ নভেম্বর) হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামাপূজা পালিত হবে। এর আগে, শুক্রবার (৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটি থাকায় শুক্র, শনি ও রোববার টানা তিন দিন বন্ধ থাকতে পারে সরকারি-বেসরকারি স্কুল-কলেজ।

বাংলা পঞ্জিকা অনুযায়ী, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। সরকারি ও এমপিওভুক্ত স্কুল-কলেজের ছুটির তালিকায় এ উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি ভিন্ন হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত নিজস্ব ছুটির তালিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি।

এদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজা উপলক্ষে ছুটির তথ্য পাওয়া যায়নি। ফলে এসব প্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত 
বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত দেশের ১১টি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। 
১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত 
স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য বিশেষ কোটা 
বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে সরকার। নতুন এই নীতিমালায় একই পরিবারের ভাইবোনদের একই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ নিশ্চিত করতে বিশেষ কোটার ব্যবস্থা রাখা হয়েছে। 
স্কুলে ভর্তিতে সহোদর ও যমজদের জন্য বিশেষ কোটা
বেসরকারি স্কুলে ভর্তিতে নতুন নীতিমালা
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’ জারি করা হয়। মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে।
বেসরকারি স্কুলে ভর্তিতে নতুন নীতিমালা
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার।
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ফি কত?
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আর জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর। এরপর ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের ফি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে ক্যারিগারি শিক্ষা বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৭ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের টিসি (TC) ও পিসি (PC) নম্বর অনলাইনে এন্ট্রির সময় নির্ধারণ করা হয়েছে ১৯ থেকে ৩০ নভেম্বর। একই দিন থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে আবেদন করতে পারবে। এছাড়া ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি এবং প্রতিষ্ঠান প্রতি এক হাজার টাকা জরিমানা দিয়ে ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে। ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২০২৭ সালের ৪ থেকে ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। ফরম পূরণের ফি হিসেবে পরীক্ষার ফি ৪০০ টাকা, নম্বরপত্র ফি ৮০ টাকা, সনদপত্র ফি ১২০ টাকা, বাস্তব প্রশিক্ষণ ফি ১৫০ টাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে সংযোগ রক্ষাকারী ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্র ও ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক ফি দিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় ছয়টি বিষয়, ঐচ্ছিক বিষয়সহ, প্রতি বিষয়ে ৩৫ টাকা হারে মোট ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আরটিভি/এসআর    
এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ফি কত?
আরও পড়ুন
২০২৭ সালে ঈদ ও পূজায় ছুটি থাকবে কতদিন
বৃহস্পতিবার যেসব এলাকায় বন্ধ থাকবে ব্যাংক 
১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন
মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, পাবেন না যারা