ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান গবেষণায় স্কলারশিপসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন করুন দ্রুত 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
মহাকাশে চাঁদের গবেষণামূলক চিত্র। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মহাকাশবিজ্ঞান ও গ্রহবিষয়ক গবেষণায় অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিচ্ছে চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউট (এলপিআই) ২০২৭ সালের গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ কর্মসূচি। স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এ কর্মসূচিতে ১০ সপ্তাহে অন্তত ১৩ হাজার ৬৩৯ ডলারের আর্থিক সহায়তা দেওয়া হবে। আবাসন, যাতায়াত ও জীবনযাত্রার ব্যয় নির্বাহেও সহায়তা থাকবে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অবস্থিত চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউট অথবা নাসার জনসন মহাকাশকেন্দ্রে এ ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে। কর্মসূচিটি চলবে ২০২৭ সালের ৭ জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ ডিসেম্বর ২০২৬, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সময় রাত ১১টা ৫৯ মিনিট।

যেসব সুযোগ-সুবিধা মিলবে

১০ সপ্তাহের এ কর্মসূচিতে নির্বাচিত শিক্ষার্থীরা অন্তত ১৩ হাজার ৬৩৯ ডলার আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে আবাসন, যাতায়াত ও জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। আবাসনের খরচ সরাসরি থাকার জায়গায় পরিশোধ করা হবে এবং তা মোট সহায়তার অর্থ থেকে সমন্বয় করা হবে।

এছাড়া অভিজ্ঞ বিজ্ঞানীদের সঙ্গে কাজ করা, গবেষণার অভিজ্ঞতা অর্জন, বৈজ্ঞানিক বক্তৃতা ও পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মশালায় অংশ নেওয়া এবং নিজেদের গবেষণার ফলাফল উপস্থাপনের সুযোগ থাকবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ তৈরিরও সুযোগ পাবেন ইন্টার্নরা।

আবেদনের যোগ্যতা

এ কর্মসূচিতে আবেদনের জন্য শিক্ষার্থীকে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত হতে হবে এবং অন্তত ৫০ সেমিস্টার ক্রেডিট ঘণ্টা সম্পন্ন করতে হবে। ইন্টার্নশিপ শুরুর আগের সেমিস্টারেও আবেদনকারীকে স্নাতক ডিগ্রি কর্মসূচিতে নিবন্ধিত থাকতে হবে।

ভৌতবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটারবিজ্ঞান ও গণিতের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে আবেদনকারীদের শিক্ষাগত ফলাফল, পাঠ্যক্রম, অভিজ্ঞতা, বৈজ্ঞানিক আগ্রহ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং গবেষণার সঙ্গে সামঞ্জস্য বিবেচনা করে নির্বাচন করা হবে। লিঙ্গ বা প্রতিবন্ধকতার ভিত্তিতে আবেদনে বাধা নেই।

ইংরেজি দক্ষতার প্রমাণ হিসেবে আইইএলটিএস বা টোয়েফল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষকের সনদ গ্রহণযোগ্য হতে পারে বলে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।

যেসব কাগজপত্র লাগবে

আবেদনের জন্য হালনাগাদ জীবনবৃত্তান্ত, ইংরেজিতে প্রস্তুত করা আনুষ্ঠানিক শিক্ষাগত নম্বরপত্র, দুই বা তিনটি সুপারিশপত্র এবং প্রয়োজন অনুযায়ী ইংরেজি দক্ষতার প্রমাণ লাগবে। অনলাইনে আবেদনপত্র পূরণের পাশাপাশি রচনাধর্মী প্রশ্নের উত্তরও দিতে হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের নিবন্ধকের মাধ্যমে আনুষ্ঠানিক নম্বরপত্র পাঠানোর নির্দেশনাও রয়েছে। আবেদন জমা দেওয়ার পর আবেদনকারীর কাছে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে।

আবেদনের শেষ সময়

আগ্রহী শিক্ষার্থীদের ১৪ ডিসেম্বর ২০২৬, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সময় রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত শর্ত জানতে চন্দ্র ও গ্রহবিজ্ঞান ইনস্টিটিউটের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুসরণ করা উচিত।

আবেদনের লিংক পেতে এখানে ক্লিক করুন।

সূত্র: এলপিআই


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিসিইউর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আজ ১৮ নভেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে।
ডিসিইউর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু
বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারে নাম নিবন্ধন শুরু
“কৌতূহল থাকুক অফুরন্ত, জ্ঞান হোক বিকশিত” এই প্রতিপাদ্য সামনে রেখে দেশজুড়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারে নাম নিবন্ধন শুরু হয়েছে। উইকিমিডিয়া বাংলাদেশের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করছে উইকিস্কলার আয়োজক কমিটি।
বার্ষিক জ্ঞানচর্চা প্রতিযোগিতা উইকিস্কলারে নাম নিবন্ধন শুরু
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার চীনের বড় সুযোগ! 
সোমবার (১৬ নভেম্বর) এক বার্তায় এই সুখবর জানায় ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এবার চীনের বড় সুযোগ! 
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক একাডেমিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা
নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং
শিক্ষা খাতের নানা সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি। তিনি সতর্ক করে দিয়ে বলেন, বেরিয়ে আসতে হবে, লাস্ট ওয়ার্নিং নোওয়ে।
নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং
আরও পড়ুন
আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
নিউইয়র্কে সরকারি বাসা ভাড়া ভাতা হারানোর ঝুঁকিতে যেসব পরিবার
অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং শি জিনপিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, ২৭ বছরের কারাদণ্ড পাকিস্তানি নাগরিকের