ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

এইচএসসির ফল জানতে এবার নতুন নম্বরে পাঠাতে হবে এসএমএস

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১০:০৮ এএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে শনিবার (৩১ অক্টোবর)। এবার মুঠোফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে আগের নম্বরের পরিবর্তে নতুন নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে পরীক্ষার্থীদের।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর এসএমএসের মাধ্যমে ফল জানতে ১৬১৪০ নম্বরে বার্তা পাঠাতে হবে। আগের বছরগুলোতে এ জন্য ১৬২২২ নম্বরে এসএমএস পাঠানোর নিয়ম ছিল।

এসএমএসে ফল জানতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে, ঢাকা শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে এসএমএসটি লিখতে হবে: HSC DHA 123456 2026। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। ফিরতি এসএমএসে পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। তবে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ডের কার্যালয় কিংবা পত্রিকা অফিস থেকে সরাসরি ফলাফল সংগ্রহের সুযোগ থাকছে না।

আজ বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করা হবে।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। গত ২ জুলাই শুরু হয় পরীক্ষা। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৫ বছরের মধ্যে সর্বনিম্ন চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় গত ১৫ বছরের মধ্যে এবার সর্বনিম্ন পাসের হার রেকর্ড হয়েছে।
১৫ বছরের মধ্যে সর্বনিম্ন চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার
অর্ধেকের নিচে নেমেছে ভিকারুননিসার জিপিএ-৫, কারণ জানালেন অধ্যক্ষ
দেশের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে ধস নেমেছে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে; উল্লেখযোগ্যভাবে  কমেছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা।
অর্ধেকের নিচে নেমেছে ভিকারুননিসার জিপিএ-৫, কারণ জানালেন অধ্যক্ষ
এইচএসসিতে ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই পাস করেছেন। গতবার এ সংখ্যা ছিল ৩৪৫। অর্থাৎ শতভাগ পাশ করা প্রতিষ্ঠান কমেছে ২০৬টি। এবার ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি।
এইচএসসিতে ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস
এক দশকে মাদরাসা বোর্ডে পাসের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন কতজন?
গত এক দশকে আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে উল্লেখযোগ্য ওঠানামা দেখা গেছে। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যায় বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। এ সময়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন ২০২২ সালে। 
এক দশকে মাদরাসা বোর্ডে পাসের হার কত ছিল, জিপিএ-৫ পেয়েছেন কতজন?
১-২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা যে সুযোগ পাচ্ছেন
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
১-২ বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা যে সুযোগ পাচ্ছেন
আরও পড়ুন
১৫ বছরের মধ্যে সর্বনিম্ন চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পাসের হার
এইচএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরি, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
অর্ধেকের নিচে নেমেছে ভিকারুননিসার জিপিএ-৫, কারণ জানালেন অধ্যক্ষ
এইচএসসিতে ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস