ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময় না ফেরার দেশে ছেলে, ফল দেখে কাঁদলেন বাবা

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ এএম
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন মিনহাজুল ইসলাম রোজান। তবে জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার আগেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন এই শিক্ষার্থী। কিন্তু ছেলের ফলাফল দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা সাজ্জাদুল মিরাজ।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফল অনুযায়ী, জীববিজ্ঞান ছাড়া অন্য বিষয়গুলোতে জিপিএ ৪ দশমিক ৩৩ পেয়েছেন রোজান। তবে জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারায় এ বিষয়ে তাকে অকৃতকার্য দেখানো হয়েছে।

রোজান ঢাকা ক্যান্টনমেন্টের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের শিক্ষার্থী ছিলেন। গত ১২ আগস্ট এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ছেলের ফল প্রকাশের দিনে স্মৃতিকাতর হয়ে বাবা সাজ্জাদুল মিরাজ বলেন, ছেলের ফলাফল বের হয়েছে। আজ ওর কথা খুব মনে পড়ছে। অসুস্থ হয়ে পড়ার কারণে ও দুটি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষা দিতে পারলে ওর ফলাফল আরও ভালো হতো।

স্কুলের এক শিক্ষক রোজানের ফলাফলের কপি তার বাবার কাছে পাঠান। ফল দেখে কান্নায় ভেঙে পড়েন সাজ্জাদুল মিরাজ। তিনি জানান, চতুর্থ বিষয় বাদ দিয়ে রোজানের জিপিএ ৪ দশমিক ৩৩ হয়েছে। জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে এ বিষয়ে এ প্লাস পেলে তার চূড়ান্ত জিপিএ হতো ৪ দশমিক ৮৩।

ছেলের অসুস্থতা ও মৃত্যুর আগের ঘটনাগুলো নিয়েও আক্ষেপ রয়েছে পরিবারের। তার মা ফাহমিদা আক্তার জানান, পরীক্ষার চাপের পাশাপাশি রোজানের ডায়াবেটিস ছিল, যা তারা আগে জানতেন না।

এর আগে, গত ৬ আগস্ট অসুস্থ হওয়ার পর রোজানকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের কেউ পরীক্ষার দুশ্চিন্তা থেকে অসুস্থ হওয়ার কথা বলেন, কেউ প্যানিক অ্যাটাকের কথা জানান। আবার কেউ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলেন। পরিবারের অভিযোগ, তখন ডায়াবেটিসসহ প্রয়োজনীয় পরীক্ষা না করেই স্যালাইন ও ঘুমের ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়েছিল।

পরে ১৩ আগস্ট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রোজানের রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে ৩৮ মিলিমোল/লিটারে পৌঁছায়। সেদিনই প্রথম ছেলের ডায়াবেটিসের বিষয়টি জানতে পারেন তার মা-বাবা।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা
বাসে অর্ধেক ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক বাসকর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে পরিবহণটির ৭ থেকে ৮টি বাস আটকে রেখেছেন কলেজটির শিক্ষার্থীরা।
হাফ ভাড়া নিয়ে ইডেন ছাত্রীকে হেনস্তা, ৮ বাস আটকে দিলেন শিক্ষার্থীরা
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ‘বড় সুখবর’
দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ বা সমমান শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীদের জন্য ‘বড় সুখবর’
এনটিআরসিএতে নতুন ডিডি, এনসিটিবিতে ঊর্ধ্বতন বিশেষজ্ঞ
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এনটিআরসিএতে নতুন ডিডি, এনসিটিবিতে ঊর্ধ্বতন বিশেষজ্ঞ
৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলের হাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা
শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ফোনের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন
৪ শিক্ষকের ৭ এইচএসসি পরীক্ষার্থী, তবু সবাই ফেল
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস
৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন আমিনুল, এবার আইন বিষয়ে পড়ার স্বপ্ন
এইচএসসিতে নীলফামারীর ১৪ প্রতিষ্ঠানে সবাই ফেল