ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
ক্লাসে পাঠদান করছেন মাদরাসা শিক্ষক। ছবি: সংগৃহীত

মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

রোববার (৮ নভেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে জানানো হয়, মেমিস সফটওয়্যারের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়ায় নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বেসরকারি মাদরাসার প্রধানরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে এমপিও আবেদন দাখিল করতে পারবেন। অন্যদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসাররা আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদনসমূহ অনলাইনে অগ্রায়ন করতে পারবেন।

নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন অগ্রায়নে কোনো সমস্যা হলে মেমিসের রেজিস্ট্রিকৃত ফোন নম্বর এবং আইপি অ্যাড্রেস হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, দেখুন তালিকা
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, দেখুন তালিকা
৪৫তম বিসিএসে নিয়োগ পাওয়া ৩৩৯ প্রভাষককে কলেজে পদায়ন
৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ৩৩৯ প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
৪৫তম বিসিএসে নিয়োগ পাওয়া ৩৩৯ প্রভাষককে কলেজে পদায়ন
শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু
রাজধানীর ঢাকার পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ও দীক্ষার মধ্যে দিয়ে রোভার স্কাউটস গ্রুপের যাত্র শুরু হয়েছে।
শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু
প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বাণিজ্যিক বই নিষিদ্ধের দাবিতে রিট
প্রাথমিক পর্যায়ে (দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি) সব ধরনের ভর্তি পরীক্ষা বন্ধ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের বাইরে বাণিজ্যিক অতিরিক্ত বই নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
প্রাথমিকে ভর্তি পরীক্ষা ও অতিরিক্ত বাণিজ্যিক বই নিষিদ্ধের দাবিতে রিট
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
আরও পড়ুন
পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী
ফের আলোচনায় মাদরাসা শিক্ষককে চড় মারা সেই রুমি, দিলেন নতুন ভিডিও
এমপিওভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারী
নতুন এমপিও নীতিমালায় ঠাঁই হয়নি ডিগ্রি স্তরের তৃতীয় শিক্ষকদের