ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৪ এএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা যুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। নতুন এই পাঠ্যক্রমে এআইয়ের ব্যবহার, রোবটিক্স, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি, মেশিন লার্নিং ও ন্যানোটেকনোলজির মতো বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, তথ্য যাচাই, ডিপফেক শনাক্তকরণ ও অনলাইন নিরাপত্তা শেখানোর ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ৭১ বিধিতে দেওয়া বিবৃতিতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, এই নির্বাচিত সরকার আগামী প্রজন্মকে এআইয়ের সঙ্গে সংশ্লিষ্টতা এবং তাকে যুগোপযোগী করার জন্য বর্তমানে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। আমরা জানি, আমরা ফোর্থ জেনারেশন অব ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে রয়েছি। যেখানে ন্যানোটেকনোলজি, রোবোটিকস এবং এআই অত্যন্ত অপরিহার্য হয়ে আছে। সেই ক্ষেত্রে আমরা আইসিটি এডুকেশনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যাচ্ছি এবং সেই লক্ষ্যে ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আমরা আইসিটি এবং এআই এডুকেশন অন্তর্ভুক্ত করতে যাচ্ছি।

শিক্ষামন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণিতে আমরা রেখেছি কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন টুলস, ভার্চুয়াল রিয়েলিটি, অগমেন্টেড রিয়েলিটি ও রোবোটিকস। একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আমরা ষষ্ঠ শ্রেণিতে প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সার্চ টুলস, জ্ঞান অর্জনে এআইয়ের ব্যবহার, ইন্টারনেট অব থিংস (আইওটি), বাস্তব জীবনে এআইয়ের প্রয়োগ এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট ব্যবহারের নির্দেশিকাও যুক্ত করেছি।

অষ্টম শ্রেণিতে কৃত্রিম বুদ্ধিমত্তার অ্যাসিস্ট্যান্ট, অটোমেশন, ইন্টারনেট অব থিংস, ব্যবসা-বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থান ও কর্মসংস্থান সৃষ্টি, রিমোট ওয়ার্ক, ফ্রিল্যান্সিং ও সরকারি ই-সেবা আমরা সংযুক্ত করেছি।নবম ও দশম শ্রেণিতে এআইয়ের নৈতিক ও অনৈতিক ব্যবহার, ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, চতুর্থ শিল্পবিপ্লব, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, রোবোটিকস, ন্যানোপ্রযুক্তি, ইন্টারনেট ও ইন্টারনেট অব থিংস আমরা সংযুক্ত করেছি।

একাদশ ও দ্বাদশ শ্রেণিতে আরও সংযুক্ত করেছি ধারাবাহিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার পরিচিতি, দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার, শিক্ষাক্ষেত্রে এআইয়ের প্রয়োগ, বিভিন্ন ক্ষেত্রে এআইয়ের ব্যবহারিক প্রয়োগ, রোবোটিকস, ন্যানোটেকনোলজি এবং এআই।

এআই শিক্ষার্থীদের নিজেরা যেমনিভাবে শিখতে সাহায্য করে, এআই এবং তার দেওয়া তথ্য কীভাবে বাছাই করতে হয়, সেটাও শেখাতে হবে। এই বছর সিঙ্গাপুরে স্কুল পাঠে এই অগমেন্টেডের তথ্য যাচাই ও ডিপফেক যুক্ত করেছে। আমাদের দেশও গত কয়েক দিন আগে সাইবার অ্যাটাকের আশঙ্কায় বাংলাদেশ ব্যাংক সতর্কতামূলকভাবে তার ওয়েবসাইট সাময়িক বন্ধ রেখেছিল। তাই আমাদের স্কুলের কারিকুলামে এই বয়স অনুযায়ী এআইয়ের দায়িত্বশীল ব্যবহার, ফ্যাক্ট চেকিং এবং অনলাইন সেফটি শেখাতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, ইতিমধ্যেই শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে টেকনোলজি ল্যাব স্থাপন প্রকল্পে এআই, রোবোটিকস, থ্রিডি প্রিন্টিং, রিনিউয়েবল এনার্জি ল্যাব এক্সেটেরা আমরা স্থাপন করতে যাচ্ছি। প্রতিষ্ঠানের সংখ্যা ৫ হাজার কমবেশি হতে পারে। প্রকল্পিত ব্যয় সাড়ে হাজার কোটি টাকা। ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা... আমরা ভিত্তি করে কমবেশি খরচ করতে পারি। নেক্সট জেনারেশন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট, মাল্টিমিডিয়া ক্লাসরুম, টেকনোলজিক্যাল ল্যাব, সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব, শিক্ষক প্রশিক্ষণ, নতুন ক্লাসরুম নির্মাণেরও আমরা পরিকল্পনা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছি। প্রতিষ্ঠানের সংখ্যা হবে ১ হাজার ৫০টি। প্রকল্পিত ব্যয় হবে ৩ হাজার ৩৯৭ কোটি ৪৯ লাখ টাকা।

তিনি আরও বলেন, মাননীয় স্পিকার, ভেরি রিসেন্টলি ৮ থেকে ১১ সেপ্টেম্বর ইউনেস্কো আয়োজিত ডিজিটাল লার্নিং উইক অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ২০২৬ সালের মূল প্রতিপাদ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা। এই এআই যুগের শিক্ষা, সত্য, দ্বন্দ্ব, সীমানা। সেই কনফারেন্সে আমরা বাংলাদেশের পক্ষ থেকে ইউনেস্কোতে যোগদান করেছিলাম। সেখানে এই এআই যেন অপব্যবহার না হয়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমরা বাংলাদেশের পক্ষ থেকে তাদের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আগামী দিনে এই দুর্বলতা নিরসন এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাদানের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ফি কত?
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ নভেম্বর। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। আর জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানিয়েছেন। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সব শিক্ষাপ্রতিষ্ঠানে দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের শেষ তারিখ ১৫ নভেম্বর। এরপর ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হবে। জরিমানা ছাড়া এ প্রক্রিয়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। জরিমানা বা বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের ফি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৩১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে ক্যারিগারি শিক্ষা বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৭ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের টিসি (TC) ও পিসি (PC) নম্বর অনলাইনে এন্ট্রির সময় নির্ধারণ করা হয়েছে ১৯ থেকে ৩০ নভেম্বর। একই দিন থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারা শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে আবেদন করতে পারবে। এছাড়া ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থী প্রতি ৩০০ টাকা বিলম্ব ফি এবং প্রতিষ্ঠান প্রতি এক হাজার টাকা জরিমানা দিয়ে ফরম পূরণের সুযোগ রাখা হয়েছে। ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২০২৭ সালের ৪ থেকে ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে। ফরম পূরণের ফি হিসেবে পরীক্ষার ফি ৪০০ টাকা, নম্বরপত্র ফি ৮০ টাকা, সনদপত্র ফি ১২০ টাকা, বাস্তব প্রশিক্ষণ ফি ১৫০ টাকা এবং প্রযোজ্য ক্ষেত্রে সংযোগ রক্ষাকারী ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কেন্দ্র ও ব্যবহারিক পরীক্ষার জন্য পৃথক ফি দিতে হবে। ব্যবহারিক পরীক্ষায় ছয়টি বিষয়, ঐচ্ছিক বিষয়সহ, প্রতি বিষয়ে ৩৫ টাকা হারে মোট ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। আরটিভি/এসআর    
এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, ফি কত?
চবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা প্রকাশ, পরীক্ষা শুরু ২ জানুয়ারি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।
চবির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি নির্দেশিকা প্রকাশ, পরীক্ষা শুরু ২ জানুয়ারি
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার’
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকার শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার।
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার’
মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল
মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (মেমিস) সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম চলমান থাকায় শিক্ষক ও কর্মচারীদের এমপিও-সংক্রান্ত অনলাইনে আবেদন দাখিল ও অগ্রায়নের সময়সীমা বৃদ্ধি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, দেখুন তালিকা
২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির খসড়া তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি, দেখুন তালিকা
আরও পড়ুন
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা
মন্ত্রীর হাতে পুরস্কার পেলেন শিক্ষক-কর্মকর্তাদের ‘মেধাবী সন্তান’, গবেষকদের ভাগ্যে জুটল ফটোসেশন
বিশ্ব কারিগরি শিক্ষা সম্মেলনে বাংলাদেশের রূপকল্প তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
তিন দিনের সফরে চীন গেলেন শিক্ষামন্ত্রী