ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

একাদশ জাতীয় নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে: ইসি সচিব

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ০৬:০১ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, রাজনৈতিক সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচন গণতন্ত্রের ধারাবাহিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

রোরবার দিনগত রাত সোয়া ৩টার দিকে নির্বাচন কমিশনে আসনভিত্তিক ফল ঘোষণা শেষে তিনি একথা বলেন।

সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ায় ইসি সচিব ভোটারদের ধন্যবাদ জানিয়ে আরও বলেন, দেশি-বিদেশি পর্যবেক্ষকরা এই নির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করেছে। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তাই একাদশ নির্বাচন জাতীয় জীবনের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

প্রধান নির্বাচন কমিশনারকে উদ্ধৃত করে ইসি সচিব বলেন, ছোটখাটো কিছু অনিয়ম ছাড়া নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণ হয়েছে।

এসময় তিনি জয়ী দল আওয়ামী লীগকে অভিনন্দন জানান এবং নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করায় ক্ষমতাসীন দলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনে ৬টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সফল ব্যবহার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইভিএম ব্যবহার নিয়ে বিতর্ক ছিল। এবার প্রথমবারের মতো ৬টি আসনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করেছি। সব বিতর্ক ও শঙ্কা পেছনে ফেলে আমরা অত্যন্ত সফলভাবে ইভিএম ব্যবহার করতে পেরেছি। এই প্রযুক্তি আগামীতে আরও ব্যাপকভাবে ব্যবহার করা হবে।

গেজেট প্রকাশ নিয়ে ইসি সচিব বলেন, আমাদের আরেকটি বড় দায়িত্ব হচ্ছে ফলাফলের গেজেট প্রকাশ করা। এরপর সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে।

প্রসঙ্গত, গতকাল রোববার (৩০ ডিসেম্বর) দেশব্যাপী ২৯৯ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৯৮ আসনে ফল ঘোষিত হয়। এতে দেখা গেছে আওয়ামী লীগ ২৫৯টি আসনে জয়ী হয়েছে। জাতীয় পার্টি ২০টি, বিএনপি ৬টিসহ জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয়ী হয়েছে। অন্যান্য দলের মধ্যে ওয়ার্কার্স পার্টি ৩টি, বিকল্পধারা দুটি, জাসদ দুটি, জাসদ (আম্বিয়া)১টি, জেপি ১টি ও তরিকত ফেডারেশন ১টি আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছে।

আরও পড়ুন :

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে ঐক্যফ্রন্ট: ড. কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আগামী ৩ জানুয়ারি জোটের প্রার্থীসহ সকল বিরোধী দলের প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে আমরা কর্মসূচি ঘোষণা করবো। এসময় তিনি নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানান। নির্বাচনের ফলাফলে বিপুল ভোটে পরাজয়ের পর আজ এক সোমবার লিখিত বিবৃতিতে মাঠে কর্মসূচি দেওয়ার কথা বললেন ড. কামাল। বিবৃতিতে ড. কামাল বলেন, “গতকাল ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে প্রহসনমূলক নাটক মঞ্চস্থ হলো, তা সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করেছেন এবং তা হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নির্বাচনী ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করতে হয়েছে, তা এদেশের মানুষসহ সমগ্র বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার।’ ‘এই কথিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সরকারকে বিজয়ী দেখালেও প্রকারান্তরে হেরেছে বাংলাদেশ ও তার ১৭ কোটি মানুষ। এর মধ্য দিয়ে কবর রচিত হয়েছে আমাদের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্রের।’ কর্মসূচি ঘোষণার ব্যাপারে তিনি বলেন, ‘সার্বিক অবস্থা বিবেচনা করে জাতীয় ঐক্যফ্রন্ট কথিত নির্বাচনের ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়েছে। এই নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে আগামী ৩ জানুয়ারি ঐক্যফ্রন্টের প্রার্থীগণসহ সকল বিরোধী দলের প্রার্থীগণ নির্বাচন কমিশনে স্মারকলিপি প্রদান করবেন এবং কর্মসূচি ঘোষণা করা হবে।’ পি
নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবে ঐক্যফ্রন্ট: ড. কামাল
সারা দেশে ২৯ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
সংঘাত, সহিংসতা ও ব্যালট পেপার ছিনতাইসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে ২৯৯টি আসনের মধ্যে ২৯টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। সারা দেশের নির্বাচনী রিটার্নিং কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে তথ্য জানা গেছে। বেশিরভাগ কেন্দ্রেই ব্যালট পেপার ও বাক্স ছিনতাই, সহিংসতা এবং আরও কিছু বিচ্ছিন্ন ঘটনার কারণে এইসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। রংপুর-২ আসনে কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কতিপয় দুষ্কৃতকারী জালভোট প্রদানের চেষ্টা করলে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্রগুলো তেরশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং চরহাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ব্যালট পেপার ছিনতাই ও ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার কারণে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে বলে জানা গেছে। শেরপুর-১ আসনে দুটি কেন্দ্রে দুষ্কৃতকারীরা অস্ত্র ও লাঠিসোটা নিয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করে। তারা ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই করলে পরিস্থিতি প্রিজাইডিং অফিসারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তাই ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। কেন্দ্রগুলো হলো- জামিয়া আরাবিয়া তালিমুননেছা মহিলা মাদ্রাসা এবং সাহাব্দিরচর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নরসিংদী-৩ আসনে কোন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি সংঘর্ষে একজন নিহত হওয়ায় এবং ৬টি ব্যালটবাক্স ছিনতাই হওয়ায় ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে দুটি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়। কেন্দ্র দুটি হলো- ধানতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হলো- যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের গুলিতে একজন নিহত হওয়ায় দুপুর ১টার দিকে ভোটগ্রহণ বন্ধ করা হয়। কুমিল্লা-১ আসনে ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রটিতে ৫টি ব্যালট বাক্স ভাংচুর এবং ব্যালট পেপার ছিনতাই হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়। কুমিল্লা-৭ আসনে পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র স্থগিত হয়। ব্যালটবাক্স ছিনতাই ও ভাংচুর করা হয়। ব্যালটবাক্স ছিনতাইকালে একজন ছিনতাইকারী পুলিশের গুলিতে নিহত হয়। কুমিল্লা-৮ আসনে আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটের আগের রাতে ব্যালট পেপার ছিনতাইসহ নানা অপ্রীতিকর ঘটনার কারণে কেন্দ্রটিতে ভোট স্থগিত করা হয়। কুমিল্লা-১০ আসনে বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে দুষ্কৃতকারীরা প্রায় ১৮০০ ব্যালট পেপারে আগুনে পুড়িয়ে দেয়ার কারণে ভোটগ্রহণ করা সম্ভব হয়নি। চাঁদপুর-৫ আসনে দক্ষিণ বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই ও ব্যালট পেপার চুরি হওয়ায় ভোটগ্রহণ করা সম্ভব হয়নি। নোয়াখালী-১ আসনে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়। কেন্দ্রগুলো হলো- কেগনা নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নওয়াবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই হয়। নোয়াখালী-৩ আসনে চারটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স এবং নির্বাচনী মালামাল ছিনতাইয়ের কারণে ভোটগ্রহণ করা সম্ভব হয়নি। কেন্দ্রগুলো হলো খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য নরোত্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুরাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুনামগঞ্জ-৩ আসনে কারাড়াই মাদ্রাসায় ব্যালটবাক্স ছিনতাই হওয়ার কারণে ভোটগ্রহণ স্থগিত হয়। সুনামগঞ্জ-৫ আসনে কলাউড়া দারুস সুন্নাহ কাসিমিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্র্রটিতে ভোটগ্রহণ বন্ধ আছে। চট্টগ্রাম-১০ আসনে শহীদনগর সিটি করপোরেশন সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে ভোটগ্রহণে অনিয়ম পাওয়ায় ভোট স্থগিত করেন প্রিজাইডিং অফিসার। এছাড়া রাঙ্গামাটির একটি কেন্দ্রে ভোরে ঘাগড়া ইউনিয়ানাধীন রাঙ্গীপাড়ায় বিএনপি এবং আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০ থেকে ১২ জন কর্মী আহত হয়। গুরুতর আহত ২ জনের মধ্যে ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. বশিরউদ্দিনের মৃত্যু  হয়।  নোয়াখালী-২ আসনে মধ্যনাটেশ্বর ইসলামিয়া এবতেদায়ী নূরানী দাখিল মাদ্রাসা কেন্দ্রটিতে দুষ্কৃতকারীরা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পুলিশসহ মোট ৭ থেকে ৮ জন আহত হয়। কক্সবাজার-১ আসনে মাতবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে ভোটকেন্দ্রের বাইরে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে আব্দুল্লাহ আল ফারুক নামে একজন মৃত্যুবরণ করে। তবে এসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়নি। এই কেন্দ্রগুলো ছাড়া সারাদেশে শান্তিপূর্ণভবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আরসি/পি
সারা দেশে ২৯ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত
সাংবাদিকদের সামনেই ভোট গণনা হবে: সিইসি
অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত, অংশগ্রহণমূলক একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে ভোটের প্রচারণা শেষ হয়েছে। রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ। আর ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের সামনেই ভোট গণনা হবে। বলছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। আজ শনিবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোটের সার্বিক প্রস্তুতি তুলে ধরে তিনি একথা বলেন। সিইসি বলেন, কর্মকর্তা, পর্যবেক্ষক, সাংবাদিক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই দায়িত্ব পালন করবেন। রিটার্নিং অফিসার সকাল ৭টার মধ্যে পরিচালনার কাজ শুরু করবেন। তিনি ব্যালট বাক্স খুলে সকলের উপস্থিতিতে সকলকে ব্যালট বাক্স খালি কিনা দেখাবেন। ‘এরপর ৮টা থেকে ভোটগ্রহণ শুরু করবেন। ভোটগ্রহণ শেষ হলে এজেন্ট, সাংবাদিকদের সামনে ভোট গণনার কাজ শুরু করবেন। এটি কেন্দ্রের বাইরে করা যাবে না।’ তিনি আরও বলেন, ফলাফলের তালিকা এজেন্টদের সরবরাহ করতে হবে। কেউ অবৈধভাবে ভোটকক্ষ ত্যাগ করতে বললে ম্যাজিস্ট্রেট বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতে হবে। গণমাধ্যমেরে উদ্দেশে তিনি বলেন, ভোট গ্রহণের স্বাভাবিক কাজ ব্যহত হয়, এমন কাজ থেকে বিরত থাকতে হবে। আপনারা আপানাদের পবিত্র দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আরও পড়ুন : কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম এসআর
সাংবাদিকদের সামনেই ভোট গণনা হবে: সিইসি
উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন,  আগামী রোববার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। শুক্রবার নির্বাচন কমিশন ভবনে ফল ঘোষণা কেন্দ্র ও গণমাধ্যম কর্মীদের বুথ পরিদর্শন করতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবারের নির্বাচনে ব্যাপক ও সর্বাধিক প্রার্থী অংশগ্রহণ করেছে। উৎসবমুখর ভোট হবে-এটাই আমার প্রত্যাশা। নির্বাচনের প্রচারণা আজ (শুক্রবার) সকাল ৮টা থেকে বন্ধ হয়ে গেছে। এখন যারা প্রার্থী ও প্রার্থীর সমর্থক, তারা সুষ্ঠু নির্বাচনের জন্য যার যার অবস্থান থেকে নির্বাচনে অংশ নেবেন। নির্বাচন নিয়ে আতঙ্ক রয়েছে-বিএনপি ও বিরোধীপক্ষের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, অবশ্যই এটা ভুল প্রমাণ হবে। আমরা প্রস্তুত, ভোটাররা সবাই উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে ভোটে অংশগ্রহণ করবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সকলের জন্য নিরাপত্তা; সকলের জন্য নিরাপদ অবস্থান সৃষ্টি করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব। যারা ভোটার তারা যেন ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন। পি
উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: সিইসি
১ জানুয়ারি পর্যন্ত সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আজ শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শেষ হয়েছে। একইসঙ্গে আজ সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের (আইপিও) ৭৮ ধারা অনুযায়ী ভোটের পর আরও দুদিনও একই নিয়ম বলবৎ থাকবে। অর্থাৎ ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে সব ধরনের সভা-সমাবেশ, নির্বাচনী গণসংযোগ, শোভাযাত্রা, মিছিল বন্ধ থাকবে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনের সময় ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগে থেকে প্রচার চালানো নিষিদ্ধ ছিল। তবে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের আগে আরপিও সংশোধন করে এই সময় ৪৮ ঘণ্টা করা হয়। গত ১৯ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের মাধ্যমে রাজনৈতিক দল ও প্রার্থীকে অবহিত করার জন্য বলা হয়। ১১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। টানা ১৬ দিন মিছিল, সমাবেশের পাশাপাশি বাড়ি-বাড়ি গিয়ে ভোট চেয়েছেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। প্রচারণার মাধ্যমে নির্বাচনে জয়ী হতে বিভিন্ন প্রতিশ্রুতি দেয়া হয়েছে প্রার্থী ও দলের পক্ষ থেকে। আগামী রোববার ৩০ ডিসেম্বর সকাল ৮টায় সারা দেশে একযোগে শুরু হবে ভোটগ্রহণ। হালনাগাদ শেষে চূড়ান্ত ভোটার সংখ্যা হলো ১০ কোটি ৪১ লাখ ৪২ হাজার ৩৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ১২ হাজার ১০৫ জন, যা মোট ভোটারের ৫০.৪২ শতাংশ। আর নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৩০ হাজার ২৭৬, যা মোট ভোটারের ৪৯.৫৮ শতাংশ। চূড়ান্ত হালনাগাদে মৃত ভোটার বাদ দেয়া হয়েছে ১৭ লাখ ৪৮ হাজার ৯৩৪ জন। আর দ্বৈত ভোটার পাওয়া গেছে ২ লাখ ৪ হাজার ৮৩১ জন। এবারে হালনাগাদের আগে ভোটার সংখ্যা ছিল ১০ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৬০১ জন। আরও পড়ুন : ভোট দিতে পারবেন না খালেদা জিয়াসহ কারাবন্দি ভোটাররা বিএনপির প্রার্থীর পক্ষে ওসিকে টাকা দিতে এসে আটক এজেন্ট পি
১ জানুয়ারি পর্যন্ত সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
আরও পড়ুন
টানা তৃতীয়বার ক্ষমতায় আসছেন শেখ হাসিনা: আন্তর্জাতিক গণমাধ্যম
ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিলেও বন্ধ রাখতে হবে: ইসি সচিব
সীমিত এলাকায় চলবে সাংবাদিকদের মোটরসাইকেল: ইসি সচিব
ভোটের দিন রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে না যেতে ইসির নির্দেশ