
বাংলাদেশ আছে লোকসঙ্গীতের বিশাল ভাণ্ডার। হাজার বছর ধরে আমাদের এই লোক গান শুনে শুনে বড় হয়েছে অনেকে। গ্রাম বাংলার সেই লোকগান আজ হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে। বাংলা লোক সঙ্গীতের মধ্যে লালন, বাউল, হাছনরাজা, ভাণ্ডারী, ভাটিয়ালী, ভাওয়াইয়া, ধামাইল, গজল, গম্ভীরা, জারী, সারী, কীর্তন, কবিগান, যাত্রাপালা, শ্যামা সঙ্গীতসহ আরও বেশ কিছু গান রয়েছে। এই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোক গানগুলো নিয়ে আরটিভি আয়োজন করতে যাচ্ছে লোকসঙ্গীতের প্রতিযোগিতা 'বাংলার গায়েন'।
আরটিভির লোকগানের প্রতিযোগিতা ‘বাংলার গায়েন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে দেরি না করে আজই আপনার খালি গলায় গাওয়া যেকোনো একটি লোকগান ভিডিও করে নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানাসহ পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়।
ভিডিও পাঠানোর ঠিকানা-
Rtvonline.com/banglargayen
অথবা,
ইমেল করুন- [email protected] এই ঠিকানায়
অথবা,
ইনবক্স করুন Facebook.com/RtvMusic.tv এবং Facebook.com/RtvBanglarGayen
আবেদনকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৬
আবেদনের শেষ তারিখ ২৪ আগস্ট, ২০২০।
বিস্তারিত জানতে ভিজিট করুন Facebook.com/RtvBanglarGayen
আরও পড়ুন: ১৫ আগস্টে আরটিভির আয়োজন
জিএ




