ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

বাংলার গায়েনের সেরা ৩০ শিল্পী আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২০, ১১:৪৫ পিএম
‘বাংলার গায়েনে’র সেরা ৩০ শিল্পী আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হলো

লোকগানের জনপ্রিয় প্রতিযোগিতা ‘বাংলার গায়েন’ এর সেরা ৩০ শিল্পী আরটিভির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবন্ধ হয়েছেন।

আজ সোমবার (২১ ডিসেম্বর) শিল্পীরা আরটিভির সঙ্গে চুক্তিবদ্ধ হন। প্রতিযোগীদের গানের মান উন্নয়ন নিয়ে আরটিভি কর্তৃপক্ষ নানা ধরনের উদ্যোগের কথা তুলে ধরেন।ইতোমধ্যেই বাংলার গায়েন শো-টি দর্শকদের মাঝে সাড়া ফেলেছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের উদ্বোধন করেন আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, বাংলার আনাচে-কানাচে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশে আরটিভি আগামীতে আরও বেশি কাজ করবে। বাংলার গায়েন আজকে যে জায়গায় গিয়ে পৌঁছেছে এর জন্য একটি টিম কাজ করছে। টিমের প্রত্যেক সদস্য বাংলার গায়েনের সাফল্যের অংশীদার।

বেঙ্গল সিমেন্ট বাংলার গায়েন এর মতো এমন প্রতিযোগিতা আরটিভি নিয়মিত আয়োজন করবে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা।

এই বাংলার আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোক গানগুলো নিয়েই ‘বাংলার গায়েন’ আয়োজন করেছে আরটিভি। যেখানে প্রতিযোগীরা নিজেদের প্রতিভার প্রমাণ দিয়ে চলেছেন। চুক্তি শেষে ৩০ জন শিল্পী গান গেয়ে শুনান দর্শকদের।

আগামীতে নিজের অন্য এক উচ্চতায় নিতে আরটিভির দিক নির্দেশনা মেনে কাজ করবেন বলে প্রতিজ্ঞা করেন শিল্পীরা।

করোনায় ঘরবন্দী সময়ে মানুষের গানের চর্চার প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে ‘বাংলার গায়েন’ আয়োজন করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির।

বাংলার গায়েনের প্রযোজক সোহাগ মাসুদসহ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিন বিচারক উপস্থিত ছিলেন।

এফএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গায়িকার মামলা, আসিফ বললেন আমি বিরক্ত এবং বিব্রত
বছরের শেষ দিন অর্থাৎ আজ ৩১ ডিসেম্বর নিজের বিরুদ্ধে মামলা হওয়া নিয়ে ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। স্বনামধন্য একজন গায়িকা তার বিরুদ্ধে মামলা করেছেন বলে উল্লেখ করেছেন ও প্রিয়া খ্যাত এই তারকা শিল্পী। আসিফ মামলার বিষয়টি প্রকাশ করলেও কে এই মামলা করেছেন তা গোপন রেখেছেন। পাঠকদের জন্য আসিফ আকবরের স্ট্যাটাসটি তুলে ধরা হলো। বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। কোন একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি তাই সঠিকভাবে কোন তথ্য দিতে পারছিনা। এতোটুকু জানি ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের যাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো আমি চাইনি, চাইও না। আপাতত ভূক্তভোগী তবে জয় নিশ্চিত ইনশাআল্লাহ। মামলা আমার ভাল লাগেনা। আবার রাশি গ্ন্ডগোলে মুক্তির উপায়ও একমাত্র যুদ্ধ। যতই লুকিয়ে বেড়াতে চাই ততোই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনরকম অপরাধ প্রমাণ করার কিছু আছে তা আপাতদৃষ্টিতে দেখিনা। কোর্টকাচারী লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারো বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নাই। সেক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানী সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে- এগুলো আসিফের সাথে যায়না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য, তবে এটা দুর্বলতা নয়। এতো ঝামেলা আমার সাথেই কেন হয় ? এই প্রশ্ন আসা স্বাভাবিক। আমি নিজেও বিরক্ত এবং বিব্রত। সত্য কথা বলার সাহস রাখুন, ঝামেলা হবে আপনার নিশ্চিত বন্ধু। সব সুবিধা নিয়ে মুখ বন্ধ রাখুন, কাপুরুষের মত মৃত্যুস্বাদ গ্রহণ করুন। আরো একদিন আমি জিতবো, বারবার জিতেই যাবো পুরোনো অভ্যাসে। একটু লম্বা সময় নিতে হবে এই যা, ধৈর্য তো ধরতেই হবে... মাঝেমাঝে মনে হয়ে সুলতান বাদশাহ সম্রাটদের আমলে থাকলে এতো সময় নষ্টই হতো না। ভালোবাসা অবিরাম... এদিকে মিউজিক ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে আসিফের বিরুদ্ধে মামলাটি করেছেন সঙ্গীত শিল্পী ন্যান্সি। এম  
গায়িকার মামলা, আসিফ বললেন আমি বিরক্ত এবং বিব্রত
নতুন ‘অঞ্জনা’ নিয়ে মনির খান
দেশীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র মনির খান। আবারও গানে গানে মাতাতে আসছেন তার ভক্তদের। ‘অঞ্জনা’ শিরোনামে গানের মাধ্যমে সাড়া ফেলা এই শিল্পী একই শিরোনামে নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন। বিষয়টি জানিয়েছেন মনির খান নিজেই। গীতিকার মিল্টন খন্দকারের কথা ও সুরে নতুন এ গানটির সঙ্গীতায়োজন করেছেন বিনোদ রায়। মনির খান এ বিষয়ে জানিয়েছেন, ২০২১ সালের প্রথম দিন শ্রোতাদের প্রাণের দাবি মেটানোর জন্য ‘অঞ্জনা’ শিরোনামের নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছি। আশা নয় বিশ্বাস করি অতীতের মতো এবারও ‘অঞ্জনা’ শিরোনামের নতুন এ গানটি সবার হৃদয়ে দাগ কাটবে। মনির খান এ পর্যন্ত অঞ্জনা শিরোনামে ৪৩টি গান প্রকাশ করেছেন। প্রতিটি গানই শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে, ‘অঞ্জনা’ নামের নতুন গানটি ‘এমকে মিউজিক-২৪’ -এর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। প্রসঙ্গত, সবশেষ চলতি বছরের প্রথম দিন ‘অঞ্জনা’ শিরোনামের নতুন গান প্রকাশ করেছিলেন মনির খান। বর্তমানে ১০০ নতুন গান প্রকাশের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ইতোমধ্যে এ পরিকল্পনার ১৬টি গান চলতি বছর প্রকাশ করা হয়েছে। বাকি গান নতুন বছরে পর্যায়ক্রমে প্রকাশ করবেন তিনি। এসএসআর/এম
নতুন ‘অঞ্জনা’ নিয়ে মনির খান
কিশোর পলাশের ‘টাকা’
৩০ ডিসেম্বর নিজের জন্মদিনে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন ‘ভাঙা তরী’খ্যাত গায়ক কিশোর পলাশ। গানের শিরোনাম ‘টাকা’। এর কথা ও সুর করেছেন আবেগী জাকির। সংগীতায়োজনে নমন। মিউজিক ভিডিওসহ নতুন এ গানটি প্রকাশ করছেন জি সিরিজ। নমনের পরিচালনায়, জাহিদ হাসানের সিনেমাটোগ্রাফিতে এ ভিডিওতে মডেল হয়েছেন কিশোর পলাশ নিজেই। পুরাতন জেলখানার বিভিন্ন লোকেশনে এ গানের চিত্রায়ন হয়েছে বলে জানিয়েছেন কিশোর পলাশ। আজ ৩০ ডিসেম্বর কিশোর পলাশের জন্মদিন। বিশেষ এই দিনে শ্রোতাদের উপহার হিসেবে প্রকাশ করছেন তার মৌলিক গানচিত্র ‘টাকা’। জি সিরিজের ইউটিউব চ্যানেলের পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে। এ গান প্রসঙ্গে কিশোর পলাশ বলেন, শ্রোতারা সবসময় তার পছন্দের শিল্পীর কাছে নতুনত্ব চায়। তাদের চাহিদার কথা মাথায় রেখে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেহেতু আমি মৌলিক গান নিয়েই সবসময় থেকেছি, তাই চ্যালেঞ্জটা নিজের সঙ্গেই। সেই চ্যালেঞ্জ থেকেই প্রথমবারের মত রক ধাঁচের গান করেছি। শতভাগ ভিন্নতা রয়েছে আমার উপস্থাপনায়। তিনি আরও বলেন, এখন বড় একটা অংশ ব্যস্ত আছে লোকসংগীতের কভার সং নিয়ে। অথচ তারুণ্যের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের মতো যারা আছে, তাদের উচিত মৌলিক গানে আমার সংগীত শিল্পকে সমৃদ্ধ করা। সেই জায়গা থেকে আমি বছরের পর বছর মৌলিক গান তৈরিতে ব্যস্ত থাকি। সফলতাও পেয়েছি শতভাগ। আশা করি, দর্শক শ্রোতারা ‘টাকা’ শিরোনামের এই গানটি বেশ ভালোভাবে উপভোগ করবেন। এম
কিশোর পলাশের ‘টাকা’
আঁচল-অমির ‘ও জান রে’
ঢালিউডের জনপ্রিয় নায়িকা আঁচল আঁখি।  গতকাল ১০ম আরটিভি স্টার অ্যাওয়ার্ড-এ নৃত্য পরিবেশনা করে মঞ্চ মাতিয়েছেন তিনি। বর্তমানে বেশ কিছু ছবির কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। তার হাতে রয়েছে ‘চিতকার’, ‘আয়না’, ‘কর্পোরেট’, ‘কাজের ছেলে’ ছবির কাজ। নির্মাণাধীন ‘যমজ ভুতের গল্প’ সহ বেশ কয়েকটি ছবি। তবে নতুন খবর হচ্ছে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আঁচল। সৈয়দ অমি’র কন্ঠে ‘ও জান রে’ শিরোনামের গানটিতে দেখা যাবে তাকে। আঁচলের বিপরীতে মডেল হয়েছেন শিল্পী নিজেই। সিনেমার আদলে নির্মিত মিউজিক ভিডিওতে আরও রয়েছেন সীমান্ত, রাজু সরকার, তারেক তুহিন, শম্পা নিজাম। তারিফ তুহিনের কথা ও সুরে সঙ্গীত আয়োজনে ছিলেন রামু বিপ্লব। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অন্তর হাসান। মঙ্গলবার পুরান ঢাকায় গানচিত্রটি দৃশ্য ধারণ হয়। জি-সিরিজ এর ব্যানারে খুব শিগগিরই এটি মুক্তি পাবে। মিউজিক ভিডিওটি নিয়ে উচ্ছ্বসিত আঁচল। তিনি বলেন, ‘ও জান রে’ ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও। এটি দেখলে দর্শকরা সিনেমার স্বাদ পাবে, সিনেমার আদলে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। এ রকম মিউজিক ভিডিও খুব কমই হয়। তাছাড়া গানটি খুব পছন্দ হয়েছে। মিউজিক ভিডিওটি নিয়ে অনেক আশাবাদী। দীর্ঘ বিরতি শেষে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমা দিয়ে চলতি বছর শুরু করেন আঁচল। এরপর একে একে নতুন কয়েকটি সিনেমায় যুক্ত হন। এরইমধ্যে আরও নতুন কয়েকটি ছবির কথা হয়েছে। এখন কিছু না জানালেও নতুন বছরের চমক হিসেবে রেখেছেন তিনি। এম
আঁচল-অমির ‘ও জান রে’
গীতিকবি সংঘের প্রথম কার্যনির্বাহী কমিটি
গীতিকবিদের স্বার্থ সংরক্ষণের লক্ষ্য নিয়ে গত ২৪ জুলাই গঠিত হয় গীতিকবি সংঘ, বাংলাদেশ। প্রায় পাঁচ মাস সমন্বয় কমিটির মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হয়েছে। এই সময়ের মধ্যেসদস্য সংগ্রহ ও বাছাই শেষে ঘোষণা করা হলো সংঘের প্রথম কার্যনির্বাহী কমিটি। এতে সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন শহীদ মাহমুদ জঙ্গী। সাধারণ সম্পাদক (যুগ্ম) হিসেবে আসিফ ইকবাল ও কবির বকুল। আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন জুলফিকার রাসেল। ২৫ ডিসেম্বর এক সাধারণ সভায় এই কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সংঘের আজীবন সদস্য মোহাম্মদ রফিকউজ্জামান, মনিরুজ্জামান মনির, উপদেষ্টানাসির আহমেদ, সৈয়দ আশেক মাহমুদসহ অধিকাংশ সদস্য। জুলফিকার রাসেলের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয় অন্তর্জালে। সভাপতিত্ব করেন সমন্বয়কমিটির প্রধান শহীদ মাহমুদ জঙ্গী। গীতিকবি সংঘের দুই বছর মেয়াদী (২০২১-২০২২) প্রথম নির্বাহী কমিটিতে আরও আছেন সহ-সভাপতি লিটন অধিকারী রিন্টু, গোলাম মোর্শেদ ও সালাউদ্দিন সজল। আন্তর্জাতিক ও আইন বিষয়ক সম্পাদক প্রীতম আহমেদ, অর্থ ও দপ্তর সম্পাদক মাহমুদ মানজুর, সাংস্কৃতিক সম্পাদক জয় শাহরিয়ার। এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শফিক তুহিন, তরুন মুন্সী জাহিদ আকবর ও সোমেশ্বর অলি। সংঘের প্রথম সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় শহীদ মাহমুদ জঙ্গী সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, ‘এটা অনেক বড় দায়িত্ব। সবাই দোয়া করবেন যেন আমরা সততার সঙ্গেআমাদের কর্তব্য পালন করতে পারি। কারণ, সামনে আমাদের অনেক কাজ। কাজের পাহাড়ও বলা যায়। গত ৫০ বছরে আমাদের সম্মান ও স্বার্থ নিয়ে কেউ কাজ করেনি। উদাসীন ছিলামআমরাও। এবার সেই কাজটি সবাই মিলে এক হয়ে করতে চাই।’ এছাড়াও গীতিকবি সংঘ, বাংলাদেশ-এর আজীবন সদস্য হয়েছেন বরেণ্য গীতিকবিকে জি মোস্তফা, গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান, কাওসার আহমেদ চৌধুরী, কাজী রোজী ও মনিরুজ্জামান মনির। আর উপদেষ্টা হিসেবে থাকছেন জাহিদুল হক, নাসির আহমেদ, মুনশী ওয়াদুদ, খোশনূর, সৈয়দ আশেক মাহমুদ, সেজান মাহমুদ, এনামুল করিম নির্ঝর, প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী। এম
গীতিকবি সংঘের প্রথম কার্যনির্বাহী কমিটি
আরও পড়ুন
অন্তর্বাসের রঙে বর্ষবরণ করে যে দেশ
তারকা সমারোহে শেষ হলো আরটিভি স্টার অ্যাওয়ার্ড (ভিডিও)
আরটিভির আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ
আরটিভি স্টার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেলেন যারা