
অনেক দিন খবরে নেই কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী। একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে সবার নজরে এসেছেন এই অভিনেত্রী।
ওই ভিডিওতে নতুন বউয়ের সাজে দেখা মেলে তার।
শ্রাবন্তী চ্যাটার্জী নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, নতুন বউয়ের মতো সেজে আছেন নায়িকা। এক মাথা সিঁদুর নিয়ে হাসি মুখে পোজ দিচ্ছেন।
ভারতীয় গণমাধ্যম জি-নিউজের খবরে বলা হয়, রিয়েল নয়, রিল লাইফের জন্যই ওই ফটোশুট করেন শ্রাবন্তী। মেকআপ রুমের ভেতরকার সেই ভিডিওটি ভাইরাল হয়েছে।
দীর্ঘদিন পর ভক্তরা শ্রাবন্তীর ওই ভিডিওটি পেয়ে দারুণ খুশি।
এম




