
দর্শকনন্দিত অভিনেতা আনিসুর রহমান মিলন হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধ্যরাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
বিষয়টি নিজেই জানিয়েছেন এই অভিনেতা। মিলন জানান, হার্টের সমস্যায় ভুগছেন তিনি।
তিনি বলেন, কদিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছিল না। গতকাল রাতে হঠাৎ করে একটু শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। প্রথমে সাধারণ বিষয় ভেবেছিলাম, কিন্তু শরীর ঠিক না হওয়ায় রাতে স্কয়ার হাসপাতালে ইমারজেন্সিতে যাই। সেখানে জানতে পারি হার্টের কোনো একটা সমস্যা হয়েছে।
নাটক ও চলচ্চিত্রের ব্যস্ত অভিনেতা মিলন আরও বলেন, সেখানে সিট না থাকায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই।
এম




