
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর বাড়ি ফিরছেন। ধর্মশালার ‘খাদের ধারের রেলিং’ ছেড়ে মুম্বাইয়ের মেরিন ড্রাইভে ফিরছেন তিনি।
আর সেকথা জানাতে সোমবার (৭ ডিসেম্বর) নিজের একটি ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা যাচ্ছে, রোদে ভেজা কারিনাকে। তার চোখে রোদচশমা। সাদা কালো চেক চেক কোট গায়ে। মাতৃত্বের লাবণ্য ফুটে উঠছে তার চেহারায়। আর পেছনে সবুজে ঢাকা পাহাড়। দূরে উঁকি মারছে বরফাবৃত চূড়া।
সেই ছবির ক্যাপশনেক্যাপশনে লেখা, ‘বাই বাই পালামপুর। দারুণ অভিজ্ঞতা… এবং হ্যালো মুম্বাই… আমি বাড়ি ফিরছি’।
দীপাবলির আগে থেকে পাহাড়ে ছিলেন কারিনা। তার সঙ্গে ছেলে তৈমুর আলী খান ছিল। সেখানেই চলছে সাইফ আলী খানের ছবি ‘ভুত পুলিশ’-এর শুটিং । আর সেকারণেই ধর্মশালায় তারকার সমাবেশ।
সাইফের পাশাপাশি অর্জুন কাপুর, ইয়ামি গৌতম, জ্যাকুলিন ফার্নান্ডেজ ও সাইফ আলী খান শুট করছেন। সেখানেই যোগ দিয়েছিল সাইফের পরিবার ও অর্জুনের প্রেমিকা মালাইকা অরোরা।
সূত্র- আনন্দবাজার পত্রিকা।
এম




