
চিরাচরিত চরিত্রের বদলে নতুন এবং চ্যালেঞ্জিং কাজ করতে চান বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তাইতো নিজেকে বদলে ফেলছেন তিনি।
স্কটল্যান্ডের গ্লাসগোতে একটি ছবি ‘ব্লাইন্ড’-এর শুটিং শুরু করেছেন আই হেইট লাভ স্টোরি খ্যাত অভিনেত্রী। এই ছবিতে একজন অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সোনমকে।
এটি পরিচালনায় রয়েছেন সোম মাখিজা। ‘ব্লাইন্ড' ছবির মাধ্যমেই একক পরিচালনায় হাতেখড়ি তার। এর আগে ‘বদলাপুর’, ‘কাহানি ২’, ‘আই, মি আউর ম্যায়’-এর মতো ছবিতে সহ-পরিচালক হিসাবে কাজ করেছেন সোনম।
এই ছবির মাধ্যমে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘নীরজা’র পর আবারও নারীকেন্দ্রিক ছবিতে হাজির হচ্ছেন সোনম। গত বছর সোনম অভিনয় করেছিলেন ‘দ্য জোয়া ফ্যাক্টর’ ছবিতে। ২০১৮ সালে বোন রেহা কাপুরের প্রযোজনায় ‘ভীরে দি ওয়েডিং’-এর মতো এই ছবিও বক্স অফিসে সাফল্য দেখাতে পারেনি।
এম




