
ভারতের জনপ্রিয় তামিল অভিনেত্রী ভিজে চিত্রা আত্মহত্যা করেছেন। দক্ষিণী এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে। মাত্র ২৮ বছর বয়সে জীবনের অধ্যায় শেষ করলেন তিনি।
মঙ্গলবার চেন্নাইয়ের নাজারেথপেট্টাইয়ের পাঁচতারকা হোটেলে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।
ভারতের জনপ্রিয় টেলিভিশন শো পান্ডিয়ান স্টোরসে মুল্লালির ভূমিকায় তার অভিনয় নজর কেড়েছিল।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে ইভিপি ফিল্ম সিটিতে শুটিং শেষ করে রাত আড়াইটার দিকে হোটেল রুমে ফেরেন অভিনেত্রী। হোটেলে তিনি তার হবু স্বামী হেমন্তের সঙ্গে ছিলেন। সম্প্রতি ব্যবসায়ী হেমন্তের সঙ্গে তার বাগদান হয়েছিল।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে অবসাদের কারণে ভিজে চিত্রা আত্মহত্যা করেছেন। তবে বাগদত্তার উপস্থিতিতে হোটেলে আত্মহত্যার বিষয়টি রহস্যজনক বলেও জানা যাচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস
জিএ




